Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts
Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts

250+ বাংলা যুক্তবর্ণ । বাংলা সকল যুক্তবর্ণ শব্দের তালিকা

বাংলা যুক্তবর্ণ
বাংলা যুক্তবর্ণ
250+ বাংলা যুক্তবর্ণ 

1. ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
2. ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
3. ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
4. ক্ত = ক + ত; যেমন- রক্ত
5. ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
6. ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
7. ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
8. ক্য = ক + য; যেমন- বাক্য
9. ক্র = ক + র; যেমন- চক্র
10. ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
11. ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
12. ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
13. ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
14. ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
15. ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
16. ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
17. ক্স = ক + স; যেমন- বাক্স
18. খ্য = খ + য; যেমন- সখ্য
19. খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
20. গ্‌ণ = গ + ণ; যেমন - রুগ্‌ণ
21. গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
22. গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
23. গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
24. গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
25. গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
26. গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
27. গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
28. গ্য = গ + য; যেমন- ভাগ্য
29. গ্র = গ + র; যেমন- গ্রাম
30. গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
31. গ্ল = গ + ল; যেমন- গ্লানি
32. ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
33. ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
34. ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
35. ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
36. ঙ্‌ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্‌ক্তি
37. ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
38. ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
39. ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
40. ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
41. ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
42. ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
43. ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
44. ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
45. ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
46. চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
47. চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
48. চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
49. চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
50. চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
51. চ্ব = চ + ব; যেমন- চ্বী
52. চ্য = চ + য; যেমন- প্রাচ্য
53. জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
54. জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
55. জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
56. জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
57. জ্ব = জ + ব; যেমন- জ্বর
58. জ্য = জ + য; যেমন- রাজ্য
59. জ্র = জ + র; যেমন- বজ্র
60. ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
61. ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
62. ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
63. ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
64. ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
65. ট্ব = ট + ব; যেমন- খট্বা
66. ট্ম = ট + ম; যেমন- কুট্মল
67. ট্য = ট + য; যেমন- নাট্য
68. ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
69. ড্ড = ড + ড; যেমন- আড্ডা
70. ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
71. ড্য = ড + য; যেমন- জাড্য
72. ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
73. ড়্গ = ড় + গ; যেমন- খড়্‌গ
74. ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
75. ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য: অত্যন্ত বিরল)
76. ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
77. ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
78. ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
79. ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
80. ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
81. ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
82. ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
83. ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
84. ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
85. ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
86. ণ্য = ণ + য; যেমন- পূণ্য
87. ৎক = ত + ক; যেমন- উৎকট
88. ত্ত = ত + ত; যেমন- উত্তর
89. ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
90. ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
91. ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
92. ত্ন = ত + ন; যেমন- যত্ন
93. ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
94. ত্ম = ত + ম; যেমন- আত্মা
95. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
96. ত্য = ত + য; যেমন- সত্য
97. ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
98. ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
99. ৎল = ত + ল; যেমন- কাৎলা
100. ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
101. থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
102. থ্য = থ + য; যেমন- পথ্য
103. থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
104. দ্গ = দ + গ; যেমন- উদ্গম
105. দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
106. দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
107. দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
108. দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
109. দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
110. দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
111. দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
112. দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
113. দ্য = দ + য; যেমন- বাদ্য
114. দ্র = দ + র; যেমন- রুদ্র
115. দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
116. ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
117. ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
118. ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
119. ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
120. ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
121. ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
122. ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
123. ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন
124. ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড
125. ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
126. ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
127. ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
128. ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
129. ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
130. ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
131. ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
132. ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
133. ন্দ = ন + দ; যেমন- ছন্দ
134. ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
135. ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
136. ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
137. ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
138. ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
139. ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
140. ন্ন = ন + ন; যেমন- নবান্ন
141. ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
142. ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
143. ন্য = ন + য; যেমন- ধন্য
144. প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা, ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
145. প্ত = প + ত; যেমন- সুপ্ত
146. প্ন = প + ন; যেমন- স্বপ্ন
147. প্প = প + প; যেমন- ধাপ্পা
148. প্য = প + য; যেমন- প্রাপ্য
149. প্র = প + র; যেমন- ক্ষিপ্র
150. প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
151. প্ল = প + ল; যেমন-আপ্লুত
152. প্স = প + স; যেমন- লিপ্সা
153. ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
154. ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
155. ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ
156. ব্দ = ব + দ; যেমন- জব্দ
157. ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ
158. ব্ব = ব + ব; যেমন- ডাব্বা
159. ব্য = ব + য; যেমন- দাতব্য
160. ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ
161. ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ
162. ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা
163. ভ্য = ভ + য; যেমন- সভ্য
164. ভ্র = ভ + র; যেমন- শুভ্র
165. ম্ন = ম + ন; যেমন- নিম্ন
166. ম্প = ম + প; যেমন- কম্প
167. ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি
168. ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ
169. ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব
170. ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
171. ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ
172. ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম
173. ম্ম = ম + ম; যেমন- সম্মান
174. ম্য = ম + য; যেমন- গ্রাম্য
175. ম্র = ম + র; যেমন- নম্র
176. ম্ল = ম + ল; যেমন- অম্ল
177. য্য = য + য; যেমন- ন্যায্য
178. র্ক = র + ক; যেমন - তর্ক
179. র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক দিয়ে যার সমাধান হয় না)
180. র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)
181. র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য
182. র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
183. র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য
184. র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য (বিবর্ণতা)
185. র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য
186. র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য
187. র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক
188. র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য
189. র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য
190. র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য
191. র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য 192. র্খ = র + খ; যেমন- মূর্খ
193. র্গ = র + গ; যেমন- দুর্গ
194. র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
195. র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ
196. র্চ = র + চ; যেমন- অর্চনা
197. র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা
198. র্জ = র + জ; যেমন- অর্জন
199. র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর
200. র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার, শার্ট, কার্টিজ, আর্টিস্ট, পোর্টম্যানটো, সার্টিফিকেট, কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
201. র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার, কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
202. র্ণ = র + ণ; যেমন- বর্ণ
203. র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত
204. র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী
205. র্থ = র + থ; যেমন- অর্থ
206. র্দ = র + দ; যেমন- নির্দয়
207. র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা
208. র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র
209. র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
210. র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
211. র্ন = র + ন; যেমন- দুর্নাম
212. র্প = র + প; যেমন- দর্প
213. র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
214. র্ভ = র + ভ; যেমন- গর্ভ
215. র্ম = র + ম; যেমন- ধর্ম
216. র্য = র + য; যেমন- আর্য
217. র্ল = র + ল; যেমন- দুর্লভ
218. র্শ = র + শ; যেমন- স্পর্শ
219. র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব
220. র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ
221. র্স = র + স; যেমন- জার্সি, নার্স, পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
222. র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য
223. র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ দৃঢ়তা)
224. ল্ক = ল + ক; যেমন- শুল্ক
225. ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
226. ল্গ = ল + গ; যেমন- বল্গা
227. ল্ট = ল + ট; যেমন- উল্টো
228. ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
229. ল্প = ল + প; যেমন- বিকল্প
230. ল্‌ফ = ল + ফ; যেমন- গল্‌ফ (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
231. ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব
232. ল্‌ভ = ল + ভ; যেমন- প্রগল্‌ভ
233. ল্ম = ল + ম; যেমন- গুল্ম
234. ল্য = ল + য; যেমন- তারল্য
235. ল্ল = ল + ল; যেমন- উল্লাস
236. শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ
237. শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ
238. শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন
239. শ্ব = শ + ব; যেমন- বিশ্ব
240. শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম
241. শ্য = শ + য; যেমন- অবশ্য
242. শ্র = শ + র; যেমন- মিশ্র
243. শ্ল = শ + ল; যেমন- অশ্লীল
244. ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক
245. ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
246. ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট
247. ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
248. ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র
249. ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
250. ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
251. ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ
252. ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ
253. ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
254. ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল
255. ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা
256. ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম
257. ষ্য = ষ + য; যেমন- শিষ্য
258. স্ক = স + ক; যেমন- মনোস্কামনা
259. স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
260. স্খ = স + খ; যেমন- স্খলন
261. স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
262. স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
263. স্ত = স + ত; যেমন- ব্যস্ত
264. স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক
265. স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ
266. স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী
267. স্থ = স + থ; যেমন- দুঃস্থ
268. স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য
269. স্ন = স + ন; যেমন- স্নান
270. স্প = স + প; যেমন- আস্পর্ধা
271. স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
272. স্প্‌ল = স + প + ল; যেমন- স্প্‌লিন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
273. স্ফ = স + ফ; যেমন- আস্ফালন
274. স্ব = স + ব; যেমন- স্বর
275. স্ম = স + ম; যেমন- স্মরণ
276. স্য = স + য; যেমন- শস্য
277. স্র = স + র; যেমন- অজস্র
278. স্ল = স + ল; যেমন- স্লোগান
279. হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ
280. হ্ন = হ + ন; যেমন- চিহ্ন
281. হ্ব = হ + ব; যেমন- আহ্বান
282. হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ
283. হ্য = হ + য; যেমন- বাহ্য
284. হ্র = হ + র; যেমন- হ্রদ
285. হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ
286) হৃ = হ + ৃ ; যেমন- হৃদয়, ব্যবহৃত

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন জয়কলি প্রকাশনী PDF

tag: বাংলা যুক্তবর্ণ কীবোর্ড, বাংলা যুক্তবর্ণ টাইপিং, বাংলা যুক্তবর্ণ pdf download, বাংলা যুক্তবর্ণের তালিকা pdf, কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম, যুক্তবর্ণ শব্দ, যুক্তবর্ণ ম্ন দিয়ে শব্দ, যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন, বাংলা যুক্তবর্ণ তালিকা, বাংলা যুক্তবর্ণ pdf, বাংলা যুক্তবর্ণ (সকল কী-বোর্ড), বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম, বাংলা যুক্তবর্ণ শিক্ষা, বাংলা যুক্তবর্ণ টাইপিং, বাংলা যুক্তবর্ণ সমূহ, বাংলা যুক্তবর্ণ কিবোর্ড, বাংলা যুক্তবর্ণ কীবোর্ড, বিজয় বাংলা কিবোর্ড যুক্তবর্ণ, বাংলা যুক্তবর্ণ টাইপ, বাংলা টাইপের যুক্তবর্ণ, বাংলা ব্যাকরণ যুক্তবর্ণ

বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্না দে ও নাদিম | BCS Short General Knowledge | Manna Dey & Nadim Pdf

বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান 
মান্না দে ও নাদিম 

BCS Short General Knowledge | Manna Dey & Nadim PDF Free Download 


[​IMG]
[​IMG]
[​IMG]

নামঃ বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
লেখকঃ মান্না দে ও নাদিম
পৃষ্ঠাঃ ৩১৫
স্ক্যান ও এডিটঃ বইঘর
প্রকাশনাঃ কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক
প্রকাশকালঃ মার্চ, ২০১৭
সাইজঃ ১৫.২ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই


Download link
[​IMG]

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন জয়কলি প্রকাশনী | Morality, Values & Good Governance | Joykoly Prokashoni PDF

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
জয়কলি প্রকাশনী 

Morality, Values & Good Governance | Joykoly Prokashoni || Super HQ



[​IMG]
[​IMG]

[​IMG]

নামঃ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
বিসিএস প্রিলিমিনারি
প্রকাশনাঃ জয়কলি প্রকাশন
পৃষ্ঠাঃ ১৪৬
কভার, স্ক্যান ও এডিটঃ বইঘর
সাইজঃ ২০.১ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই


Download Link
[​IMG]

আলোচিত বাংলা সাহিত্যে

Questions & Answers (আলোচিত সাহিত্য)

প্রশ্ন: হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি?
উঃ বৃত্রসংহার।
প্রশ্ন: লালন ফকির নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।
প্রশ্ন: সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।
প্রশ্ন: অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।
প্রশ্ন: অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: অপরাজিতা গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষন।
প্রশ্ন: আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
প্রশ্ন: অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।
প্রশ্ন: আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।
প্রশ্ন: আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
প্রশ্ন: আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।
প্রশ্ন: আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।
প্রশ্ন: আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।
প্রশ্ন: আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।
প্রশ্ন: আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।
প্রশ্ন: আমলার মামলা গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন: আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি?
উঃ পদ্মাবতী।
প্রশ্ন: আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ দিলরুবা।
প্রশ্ন: আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।
প্রশ্ন: আবোল তাবোল কার রচনা?
উঃ সুকুমার রায়।
প্রশ্ন: আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাত্রি শেষ।
প্রশ্ন: আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্য নীলিমা।
প্রশ্ন: নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ লোক লোকান্তর।
প্রশ্ন: আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।
প্রশ্ন: আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুল্লাহ।
প্রশ্ন: ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন: ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।
প্রশ্ন: ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
প্রশ্ন: ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।
প্রশ্ন: উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উঃ জিঞ্জির।
প্রশ্ন: উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মর্শারফ হোসেন।
প্রশ্ন: উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।
প্রশ্ন: এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
প্রশ্ন: একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
প্রশ্ন: এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
প্রশ্ন: ওরা কদম আলী নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।
প্রশ্ন: ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
প্রশ্ন: প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
প্রশ্ন: স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
প্রশ্ন: কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
প্রশ্ন: কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
প্রশ্ন: কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
প্রশ্ন: কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
প্রশ্ন: ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন: কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন ।
প্রশ্ন: কাফেলা নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন: কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন: কবর নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্ন: কবর নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
প্রশ্ন: কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
প্রশ্ন: কবর কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
প্রশ্ন: কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী।
প্রশ্ন: কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
প্রশ্ন: কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে?
উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
প্রশ্ন: খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ কাব্য রচনা।
প্রশ্ন: খেলা রাম খেলে যারে কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্ন: গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।
প্রশ্ন: গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ বিশ্বনবী।
প্রশ্ন: চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?
উঃ নবদ্বীপে।
প্রশ্ন: চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন: শ্রীমঙ্গল কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
প্রশ্ন: জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে?
উঃ মীর মোশারফ হোসেন।
প্রশ্ন: জিব্রাইলের ডানার গল্পকার কে?
উঃ শাহেদ আলী।
প্রশ্ন: আরেক ফা-ুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস?
উঃ জহির রায়হান।
প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
প্রশ্ন: তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্ন: তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্ন: তারাবাঈ নাটকটির রচিয়াত কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্ন: The Captive Lady-র রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ?
উঃ উপন্যাস।
প্রশ্ন: দুধে ভাতে উৎপাত প্রন্থের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন: দত্তা উপন্যাসটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন: দন্ডকারন্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্ন: ধন ধান্যে পুষ্পে ভরা- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: ধন্যবাদ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
প্রশ্ন: নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী ইমদাদুল হক।
প্রশ্ন: নয়া খান্দান নাটকের রচয়িতা কে?
উঃ নূরুল মোমেন।
প্রশ্ন: নীল দর্পন নাটকের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে?
উঃ জসিম উদ্দিন।
প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে?
উঃ E. M. Milford.
প্রশ্ন: নবীন মাধক কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
প্রশ্ন: নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
প্রশ্ন: নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: নরুল দীনের সারাজীবন নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।
প্রশ্ন: নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বুদ্ধদেব বসু।
প্রশ্ন: নুরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল হাকিম।
প্রশ্ন: পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ?
উঃ মানিক বন্দোপাধ্যয়।
প্রশ্ন: পথের পাচালী উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
প্রশ্ন: পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উঃ গ্রামীন জীবন।
প্রশ্ন: পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
প্রশ্ন: প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দর আবু জাফর।
প্রশ্ন: প্রেমের সমাধির রচয়িতা কে?
উঃ মোহাম্মদ নজীবর রহমান।
প্রশ্ন: পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন।
প্রশ্ন: পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্ন: পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
প্রশ্ন: পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
প্রশ্ন: পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে?
উঃ অন্নদাশঙ্কর রায়।
প্রশ্ন: পলাশীর য্দ্ধু গ্রন্থের লেখক কে?
উঃ নবীন চন্দ্র সেন।
প্রশ্ন: প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শ্রীমতি ক্যাথেরিনা।
প্রশ্ন: ফকির গরীবুল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জঙ্গনামা।
প্রশ্ন: ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবূল মুনসুর আহমেদ।
প্রশ্ন: ফররুখ আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
উঃ সাত সাগরের মাঝি।
প্রশ্ন: বীরবলের হালখাতার রচয়িতা কে?
উঃ প্রমথ চৌধুরী।
প্রশ্ন: বনলতা সেন কবিতাটি লিখেছেন কে?
উঃ জীবনানন্দ দাশ।
প্রশ্ন: বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে?
উঃ জসীম উদ্দিন।
প্রশ্ন: বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে?
উঃ জহির রায়হান।
প্রশ্ন: বঙ্গসুন্দরী কাব্যর রচয়িতা কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।
প্রশ্ন: বং থেকে বাংলা উপন্যাসের রচয়িতা কে?
উঃ ফজলুর রহমান।
প্রশ্ন: বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি?
উঃ কুলীনকুল সর্বস্ব।
প্রশ্ন: বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
প্রশ্ন: বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থদুটির রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে?
উঃ মযহারুল ইসলাম।
প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটি রচনা করেন কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: বিয়ে পাগল বুড়ো প্রহসনের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি?
উঃ আলালের ঘরে দুলাল।
প্রশ্ন: ব্যাথার দান গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচযিতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বেতাল পঞ্চ বিংশগতি রচনা করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বিলেতে সাড়ে সাতশ দিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ আব্দুল হাই।
প্রশ্ন: বিধ্বস্ত নীলিমা কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।
প্রশ্ন: বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দার আবু জাফর।
প্রশ্ন: বন্দী শিবির থেকে গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।
প্রশ্ন: বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)।
প্রশ্ন: বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন?
উঃ ১৮৯৪ সালে।
প্রশ্ন: বসন্তকুমারী নাটকটি কে রচনা করেন?
উঃ মীর মোশাররফ হোসেন।
প্রশ্ন: বিশ শতকের মেয়ে গ্রন্থের রচয়িতা কে?
উঃ নীলিমা ইব্রাহিম।
প্রশ্ন: বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ বেনজির আহমেদ।
প্রশ্ন: বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীহাররঞ্জন রায়।
প্রশ্ন: ভদ্রার্জুন গ্রন্থের রচয়িতা কে?
উঃ তারাচরন সিকদার।
প্রশ্ন: ভবিষত্যের বাঙ্গালী গ্রন্থের রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।
প্রশ্ন: মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ডঃ মুহাম্মদ এনামুল হক।
প্রশ্ন: মনসামঙ্গলের আদি রচয়িতা কে?
উঃ কানাহরি দত্ত।
প্রশ্ন: মধুমালতী কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ কবির।
প্রশ্ন: মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে কি রচনার জন্য?
উঃ চর্তুদশপদী কবিতা।
প্রশ্ন: মামলার ফল গল্পটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: মুক্তধারা কোন জাতীয় নাটক?
উঃ রূপক।
প্রশ্ন: মাটির পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল ফজল।
প্রশ্ন: মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ আলাউদ্দিন আল আজাদ।
প্রশ্ন: মানচিত্র নাটকটির রচয়িতা কে?
উঃ আনিস চৌধুরী।
প্রশ্ন: রক্তাক্ত প্রান্তর নাটকটির ্উপজীব্য বিষয় কি ?
উঃ পানিপথের যুদ্ধ।
প্রশ্ন: মেঘনাথ বধ কাব্যর ছন্দ কি ?
উঃ অমিত্রাক্ষর।
প্রশ্ন: ময়নামতির চর কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ বন্দে আলী মিয়া।
প্রশ্ন: রক্তকবরী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: রাজর্ষি উপন্যাসটির রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে ?
উঃ ১৮৮৩ সালে।
প্রশ্ন: রিক্তের বেদন গল্পগ্রন্থের রচয়িতা কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ শামসুর রহমান।
প্রশ্ন: রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ দেনা- পাওনা।
প্রশ্ন: চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা?
উঃ নৃত্যনাট্য।
প্রশ্ন: রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ আনোয়ার পাশা।
প্রশ্ন: রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাস।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ?
উঃ বনফুল।
প্রশ্ন: বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ জ্ঞানাঙ্কুর।
প্রশ্ন: রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও W.B Yeats.
প্রশ্ন: রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ?
উঃ ভ্রমন কাহিনী।
প্রশ্ন: রবীন্দ্রনাথের জুতা আবিস্কার কোন শ্রেনীর কবিতা ?
উঃ বিদ্রুপাত্মক।
প্রশ্ন: রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কোন ধরনের রচনা?
উঃ কাব্যগ্রন্থ।
প্রশ্ন: রূপছন্দা কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শাহাদাৎ হোসেন।
প্রশ্ন: শূন্যপূরণ এর রচয়িতা কে?
উঃ রামাই পন্ডিত।
প্রশ্ন: শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ উপন্যাস।
প্রশ্ন: শরৎচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি?
উঃ শ্রীকান্ত।
প্রশ্ন: শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: জননী উপন্যাসের রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন: মসনদের মোহ নাটকের রচয়িতা কে?
উঃ শাহাদৎ হোসেন।
প্রশ্ন: সংশপ্তক গ্রন্থের রচয়িতা কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।
প্রশ্ন: সোজন বা দিয়ার ঘাট কাব্যগ্রন্থটি রচনাা করেছেন কে?
উঃ জসীম উদ্দিন।
প্রশ্ন: সনেটের পংক্তি সংখ্যা এবং প্রতি পংক্তিতে অক্ষর সংখ্যা কতটি?
উঃ ১৪ টি পংক্তি এবং ১৪ অক্ষর।
প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য?
উঃ ব্যাঙ্গাত্মক রচনার জন্য।
প্রশ্ন: সধবার একাদশী প্রহসের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
প্রশ্ন: সারদামঙ্গল কাব্যটি কার রচনা?
উঃ বিহারীলাল চক্রবর্তী।
প্রশ্ন: সঞ্চয়িতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: সঞ্চয়ন গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী মোতাহার হোসেন।
প্রশ্ন: সাঁঝের মায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফিয়া কামাল।
প্রশ্ন: স্পার্টাকাস বিষয়ক জটিলতা নাটকের রচয়িতা কে?
উঃ মমতাজ উদ্দীন আহমেদ।
প্রশ্ন: সভ্যতার সঙ্কট গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: সূর্যদীঘল বাড়ী ্উপন্যাসটির রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।
প্রশ্ন: সনেট শব্দটি কোন ভাষার শব্দ?
উঃ ইটালিয়ান।
প্রশ্ন: সনেটের পথিকৃত কে?
উঃ পেত্রার্ক।
প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
উঃ সিরাজগঞ্জ।
প্রশ্ন: সন্ধ্যা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: সনেট সংকলন কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফি মোতাহের হোসেন।
প্রশ্ন: সংস্কৃতির ভাঙ্গা সেতু রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন: সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মোতাহার তোসেন চৌধুরী।
প্রশ্ন: সংস্কৃতির চড়াই উৎরাই গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন: সীমান্তের চিঠি কার রচিত ভ্রমণ কাহিনী?
উঃ ইব্রাহীম খলিল।
প্রশ্ন: সাবাস বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অমৃত লাল বসু।
প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কাব্যগ্রন্থ কোনটি?
উঃ ছাড়পত্র।
প্রশ্ন: স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।
প্রশ্ন: হাসন রাজা কি ছিলেন?
উঃ মরমী কবি।
প্রশ্ন: সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?
উঃ ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ।
প্রশ্ন: হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
প্রশ্ন: হুলিয়া কবিতার রচয়িতা কে?
উঃ নির্মুলেন্দু গুণ।
প্রশ্ন: হেমন্ত গোধুলি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ মোহিতলাল মজুমদার।
প্রশ্ন: সারেং বৌ গ্রন্থের লেখক কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।
প্রশ্ন: একাত্তরের দালালেরা গ্রন্থের রচয়িতা কে?
উঃ শফিক আহমেদ।
প্রশ্ন: খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্ন: চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জমান ইলিয়াস।
প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চন্ডীচরণ মুনশী।
প্রশ্ন: দ্যা লিবেরেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।
প্রশ্ন: দ্যা রেপ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এ্যান্থনি ম্যাককারেনহাস।
প্রশ্ন: ধুসর পান্ডুলিপি গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
প্রশ্ন: পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি রচিত কবিতার পংতি?
উঃ সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন: ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন?
উঃ মহাকবি ফেরদৌসি।
প্রশ্ন: বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে?
উঃ কবি চন্ডীদাস।
প্রশ্ন: ভানুসিংহ ঠাকুরের পদাবলী র রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: মতিচুর গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে?
উঃ কবি বড়– চন্ডীদাস।
প্রশ্ন: হুতোম প্যাঁচার নকশার রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
প্রশ্ন: সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ আল মাহমুদ।
প্রশ্ন: বাংলা গদ্যে যতি চিহ্নাদি প্রথম কে প্রয়োগ করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।