Showing posts with label Civil Engineering. Show all posts
Showing posts with label Civil Engineering. Show all posts

বাড়ি তৈরির খরচ কত হবে জানতে হলে যে তথ্য গুলো প্রয়োজন

বাড়ি

একটি বাড়ি তৈরির খরচ কত হতে পারে? 

 এই প্রশ্নটির সম্মুখিন হতে হয় আমাদের প্রতি নিয়ত। এই প্রশ্নটির উত্তরের জন্য বেশ কিছু তথ্য জানার প্রয়োজন হয়। কিন্তু কোন প্রশ্নকারিই সেই তথ্যগুলো ভালো করে দিতে পারে না। অথচ তারা আমাদের কছে খুবই এক্সাক্টিলি একটা উত্তর আশা করে। অনেকেই এমনটাও বলে যে আপনি কেমন ইঞ্জিনিয়ার হয়েছেন যে খরচটা বলতে পারেন না?

 তাই আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তরের জন্য যে তথ্যেগুলোর প্রয়োজন হয়

 ১) বাড়ির আয়তন:-
  আপনার বাড়ির আয়তনের সাথে খরচ জড়িত। এটা খুবই সিম্পল একটা সুত্র। আপনি বাড়ি যত বড় করবেন খরচ তত বেশি হবে। যত ছোট করবেন বাড়ির খরচও কমবে। জমির পরিমানের উপরে নির্ভর করে বাড়ির আয়তন নির্ধরান করা উচিত। ঢাকা বা বিভাগিয় শহরগুলোতে কর্তৃপক্ষের কিছু নিয়মকানুন থাকে। সেগুলো মেনে জমির পরিমান নির্ধারন করা হয়। মানে জমির একটা নির্দিস্ট পরিমান অংশ ছেড়ে তার পরেই বাড়ি করতে হবে। 
সিভিল ইঞ্জিনিয়ারিং এর এষ্টিমেট রড, ইট, সিমেন্ট ইত্যাদি বিভিন্ন হিসাব
 ২) উচ্চতা :- বাড়িটি কত তলা হচ্ছে সেটাও একটা গুরুত্বপুর্ন বিষয়। আপনার ফ্লোর স্পেস কত স্কয়ারফিট হচ্ছে সেটা নির্ভর করে কত তলা হচ্ছে সেটার উপরে। প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা করে ফিনিশিং এর মালামাল এর আলাদা আলাদা হিসেব হবে। এটার উপরে অনেক সময় ফাউন্ডেশন নির্ভর করে। তিন থেকে চার তলা পর্যন্ত দেখা যা্য় ফুটিং ফাউন্ডেশনে হয়ে যায় কিন্তু ৬ থেকে ৭ তলার উপরে গেলে পাইলিং বিবেচনা করা হয়। এই দুই ফাউন্ডেশনের মধ্যে খরচের বিস্তর ব্যাবধান থাকে।

 ৩) ফাউন্ডেশন:- মাটির গুনাগুন বিবেচনা না করে ফাউন্ডেশনের সিদ্ধান্ত নেয়া ঠিক না। অনেকেই বলে ভাই আমার পাইলিং লাগবে। কিভাবে বুঝলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন আমাকে মিস্ত্রি এবং এলাকাবাসি বলেছে। মিস্ত্রি আর এলাকাবাসি মাটির গুনাগুন পরিক্ষা করেনি। তারা এটা আন্দাজে বলছে। অথচ এই কথাটা বলবে সয়েল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আর এখানেই খরচের অনেকটা নির্ভর করে।

 ৪) ফিনিশিং:- সর্বশেষ বিষয় হচ্ছে আপনার বাড়ির ফিনিশিং কেমন হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। এর আগে বুঝতে হবে বাড়িটি কি কাজে ব্যাবহ্রত হচ্ছে। যেমন ডুপ্লেক্স বাড়ির ফিনিশিং খরচ একটু বেশি হয় কিন্তু ফ্লাট বাড়ির খরচ সেই তুলনায় কম করলেই হয়। ঢাকাতে যেই বাড়ি গুলো নির্মিত হচ্ছে সেগুলো বেশিরভাগই হয় ভারা দেয়া জন্য। এগুলো প্রায় একই রকম খরচ হয়। কিন্তু নিজে যখন নিজের জন্য বাড়ি করতে যাবেন অবশ্যই সেখানে একই রকমের টাইলস, ফিটিংস, ফিক্সার, রং ব্যাবহার করবেন না?
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব-নিকাশ জানে নিন

 ফিনিশিং এর খরচ অনেক সময় সিভিল কাজের চেয়ে বেশি হয়ে যায়। তাই একটা বাড়ির খরচের বিষয়টা দুটি ভাগে বিভক্ত করুন।

 ১) সিভিল কাজ 

 -ফাউন্ডেশন

 -গ্রেড বীম

 -ছাদ ঢালাই

 -ওয়ালের গাথুনির কাজ

 - প্লাস্টারের কাজ

  ২) ফিনিশিং কাজ।

  - টাইলস

 - স্যানিটারি (ফিটিংস এবং ফিক্সার)

 - ইলেকট্রিক এর কাজ

 - রং এর কাজ

 - থাই গ্লাস (জানালা)

 - দরজা

 - গ্রিল এর কাজ(রেলিং সহ)

 - কিচেন ফিটিংস

 - ফার্নিচার

  এবার আপনার বাড়ির নির্মান এর খরচ বের করুন। দেখুন আপনি কোন কোন স্থানে কিকি মালামাল ব্যাবহার করছেন এবং সেগুলো কি দামের ব্যাবহার করছেন। যেমন উদাহরনসরুপ টাইলস ধরুন। বাজারে ৬০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত টাইলস আছে। এখন আপনার বাজেটের উপর ভিত্তি করে আপনাকে টাইলস এর দাম নির্ধারন করে কিনতে হবে। আর এখানে আপনার বাড়ির মুল খরচ নির্ভর করে। সেই তুলনায় সিভিল কাজে আসলে তেমন খরচ হয় না। তাই নেক্সট টাইম যখনই কাউকে জিজ্ঞেস করবেন আপনার বাড়ি বানাতে কত খরচ হতে পারে অনুগ্রহ করে আগে নিজে উপরের বিষয়গুলোর সিদ্ধান্ত নিয়ে নিন।

 মনে করুন নিচের যেকোন একটি বাড়ি। এই বাড়িগুলোর আয়তন কম বেশি ১৬০০ স্কয়ার ফিট। এগুলো ২ তলা উচু। ডুপ্লেক্স টাইপ বাড়ি। ফাউন্ডেশন মাত্র ৩ তলার। এখন এই বাড়িগুলোর খরচ কেমন হতে পারে। তাহলে প্রথমেই বাড়িটির খরচ দুই ভাবে বিভক্ত করি। প্রথমত সিভিল কাজের খরচ হিসেব করলে দেখা যাবে খুব বেশি হলে ২০ থেকে 25 লক্ষ টাকার মতন খরচ পরবে। এবার আসুন ফিনিশিং কাজে। এখানেই নির্ভর করবে খরচের হিসেব। এই ফিনিশিং কাজে বাড়ির মালিক চাইলে আরো ২০ লক্ষ টাকার মধ্যেই শেষ করতে পারেন অথবা আরো ৫০ লক্ষও খরচ করতে পারেন। পুরোটা নির্ভর করবে তার বাজেট এবং রুচির উপরে।  

সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ

সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ নিচে দেওয়া হল


  • DPC-Damp proof course.

 • RCC-Reinforced cement concrete.

 • R.B.W- Reinforced brick work.

 • C.I.Sheet-Corrugated Iron sheet.

 • C.I.Pipe -Cast iron pipe.

 • NCF-Neat cement finishing.

 • SWG-Standard wire gauge.

 • MB-Measurement book.

 • GP-Ground plane.

 • VP-Vertical plane.

 • HP-Horizontal plane.

 • CP-Cement plaster.

 • LC-Lime concrete.

 • CC-Cement concrete.

 • AC-Asbests cement.

 • CS-Comparative statement.

 • PERT-Programme Evaluation and Review Technique.

 • CPM-Critical path method .

 • USD-Ultimate strength design.

 • W.S.D-Working stress design.

 • BNBC-Bangladesh national building code.

 • PL-Plinth level.

 • GL-Ground level.

 • EGL-Existing ground level.

 • OGL-Original ground level .

 • FGL-Formation ground level.

 • HFL-Highest flood level.

 • RL- Reduced level.

 • A.C.I-American concrete institute.

 • A.A.S.H.O- American Association of state highway official.

 • A.R.E.A-American Railway engineering association.

 • A.S.T.M-American society for testing materials .

 • B.S.I-Bangladesh standard institute.

 • B.S.T.I-Bangladesh standard testing institute.

 • ISI-Indian standard institute.

 • W.C-Water closet.

 • B.M-Bending moment.

 • L.L-Live load.

 • D.L-Dead load.

 • E.L-Environmental load.

 • U.S.C-Ultimate stress of concrete.

 • A.S.C-Allowable Stress of concrete.

 • F.M-Findness modulas.

 • B.M-Bench mark .

 • PVC- Poly vinyl choloride .

 • UPVC- Unplasticized Poly vinyl choloride.

 • PPR - Poly Propylene Random   

Civil Engineering: সিভিল ইঞ্জিনিয়ারিং এর এষ্টিমেট রড, ইট, সিমেন্ট ইত্যাদি বিভিন্ন হিসাব


সিভিল ইঞ্জিনিয়ারিং এর এষ্টিমেট রড, ইট, সিমেন্ট ইত্যাদি বিভিন্ন হিসাব


সিভিল ইঞ্জিনিয়ারিং এষ্টিমেট করার সময় কিছু সূত্র অনুসরণ করে আমাদের এষ্টিমেট করতে হয়, না হলে সফল ভাবে এষ্টিমেট করা সম্ভব নয়।নিজেকে একজন ভালো এষ্টিমেট কারী হিসেবে প্রস্তুত করতে হলে আপনাকে অবশ্যই নিচের নিয়ম গুলো ভালো জানা থাকতে হবে। এবং এর কোথায় কি ভাবে ব্যাবহার করতে হয় সে বিষয়েও জানতে হবে। তার পরে আপনি একটি বা দুইটি দালানে পূর্নাঙ্গ এষ্টিমেট করতে পারলেই আপনাকে মোটামুটি ভাল লেভেলের এষ্টিমেট কারী হতে পারবেন। আর হ্যা, যারা দক্ষ ইঞ্জিনিয়ার তাদের কোন চাকুরীর অভাব এবং বেতনের চিন্তা করতে হয়না। আপনারা যারা প্রাথমিক লেভেলের আছেন তারা এই বিষয় গুলো ভালো করে জানার চেষ্টা করুন। তার পরে ১/২টি দালানের সফল
ভাবে এষ্টিমেট করুন। এবং সেই অনুযায়ী আপনার কাছে কাজের ডকুমেন্ট রাখুন। যেগুলো চাকুরীর দেখাতে সক্ষম হতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক কি কি বিষয় গুলো আপনাদের জানা প্রয়োজন।

ইট

মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)
মসলাসহ = (১০” x ৫” x ৩”)
খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft  ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%

বালি

বালির হিসাবঃ-
109 f = 12.25cft
100sft  5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
* 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।

সিমেন্ট

1m3 সিমেন্ট 30 ব্যাগ
1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।

রড

এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m.
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft
নিচে কিছু রডের কেজি/মিটার এবং কেজি/ফুট দেখান হলোঃ-
08 mm = 0.395 kg/m = 0.120 = 2.5 suta
10 mm = 0.616 kg/m = 0.188 = 3 suta
12 mm = 0.888 kg/m = 0.271 =  4 suta
16 mm = 1.579 kg/m = 0.482 = 5 suta
20 mm = 2.466 kg/m = 0.7518 = 6 suta
22 mm = 2.983 kg/m = 0.909 = 7 suta
25 mm = 3.854 kg/m = 1.175 = 8 suta
ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
1m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল,
এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785A কেজি,
কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং 24D এবং হুকসহ 44D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং 30D এবং হুকসহ 60D.
ট্রান্সপোর্টেশন
নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব 30m. এবং উত্তোলন দুরুত্ব 1.5m.
একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে 20 ব্যাগ
একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে 13.33 ব্যাগ।
অন্যান্য বিষয়
গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( 10” ÷12 =0.833)
ঢ়ালাই এর হিসাব
* 100 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 17 ব্যাগ, বালু 43 cft, খোয়া 86 cft লাগে।
* 1 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 0.17, বালু 0.43 cft, খোয়া 0.86 cft লাগে।
জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত =7:2:2
আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের 50%-56% হওয়া উচিত।
সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ 60cm এবং তরলের নুন্যতম গভীরতা 1m.
সোক ওয়েলের নুন্যতম ব্যাস 90cm এবং গভীরতা ইনভার্ট সমতল হতে 1.5m.
কালভার্ট এর স্প্যান 6m. এর কম এবং ব্রিজের স্প্যান 6m. এর বেশি, ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (1.80,2.20,2.50,2.80,3.20) m. এবং প্রস্থ 0.80m. এবং ঢেউয়ের গভীরতা 18m.m.


সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরির কিছু ইন্টারভিউ নলেজ

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরির পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর, ইন্টারভিউ নলেজ
১। আপনী কি কাজ করতে ভাল পারেন?
উত্তর: স্টাকচার ও ফিনিশিং উভয় স্যার
২। আমরা ফিনিশিং এর লোক খুজছি?
উত্তর: ঠিক আছে স্যার
৩। আপনী কি ফিনিশিং কাজ করেছেন?
উত্তর: জি স্যার
৪। বলেন তো বিল্ডিং এর ফিনিশিং কখন থেকে শুরু হয় বা ফিনিশিং প্রজেক্ট কাকে বলে।
উত্তর: বিল্ডিং এর গাথুনী শুরু হলে আমরা ফিনিশিং প্রজেক্ট বলে থাকি।
৫। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে দিতে হয় ও কেন দিতে হয়?
উত্তর: আউট সাইডে গাথুনীতে সুতা বাহিরে দিতে হয়।
কারল বাহিরের দিকে সলে থাকে তাহলে বাহির থেকে দেখতে ভাল লাগে।
৬। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি চেক করতে হয়?
উত্তর: নতুন দেয়ালে প্লাষ্টার করার আগে দেখবো ইলেকট্রিক পাইপ আর এম কে বক্স লাগানো হয়েছে কিনা, দেয়াল পৃষ্টে কোন আলগা ময়লা ধুলা আছে কিনা, ওয়াল টি পানি দারা ভিজানো হয়েছে কিনা, পর্যাপ্ত সিমেন্ট বালু ও আনুষক্গিক যন্ত্রপাতি রেডি আছৈ কিনা ইত্যাদি
৭। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?
উত্তর: প্লাষ্টার করার সময় দেখবো গজ ও সল ধরে যে প্লাষ্টার পুরুত্বে সব স্থানে হইছে কিনা উচু নিচু হইছে কি না, লাইট জ্বালিয়ে দেখলে অনেক ভাল বুঝা যায় পর্যাপ্ত কিউরিং হচ্ছে কিনা
৮। টাইলস লাগানো দেখেছেন আপনী?
উত্তর: জি স্যার
৯। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে
উত্তর: স্ট্যান্ডাড সাইজ গুলি হল:-
ওয়াল
৮"x১২"
১০"x১৩"
১০"x১৬"
১২"x১৮"
১২"x২০"
১২"x২৪"
ইত্যাদি
ফ্লোর
১২"x১২"
১৬"x১৬"
২০"x২০"
২৪"x২৪"
৩২"x৩২"
২৪"x৪৮"
ইত্যাদি
১০। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করোনিও কি?
উত্তর: প্রথমে কন্ট্রাকটর ঠিক হয়েছে কিনা, টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।
১১। রং করার নিয়ম বলতে পারবেন। বলুন
উত্তর: রং এর সারফেসে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘোষা, ৪০নং পাথর দিয়ে ঘোষা, ওয়াটার সিলার প্রয়োগ করা, দুই কোট পুটি টানা আবার ঘোষা তারপর তিন ধাপে তিন কোট রং প্রয়োগ করা
১২। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন
বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল থেকে কত দুরে করা হয়।
উত্তর: ১০"~ ১৪" সেন্টার
১৩। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?
উত্তর: ৩৩" স্ট্যান্ডাড
১৪। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?
উত্তর: ১২"
১৫। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে ডায়া অনুযায়
উত্তর: ১২" ৮" ৬" ৪" ২'' ১.৫" ১.২৫" ১" ৩/৪" ১/২"
১৬। স্যানিটারী ফিটিং এর নাম বলেন
আর জিআাই ফিটিং
উত্তর: প্লেইন বেন্ড, বেক ডোর বেন্ড, সাইড ডোর বেন্ড, টি, বেক ডোর টি, সাইড ডোর টি, লং ট্রাব, অবসেট, জি আই ফিটিংস......এলবো,টি, সকেট,গেট বাল্ব, ইউনিয়ন, নিপেল, বন প্লাগ, ছি পি বুস, বল বাল্ব,........ আর অনেক.. ইত্যাদি
১৭। যাক এবার ইলেকট্রিক কাজ দেখেছেন কি?
উত্তর: জি স্যার
১৮। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয়।
উত্তর: ৪৬" স্ট্যান্ডাড
১৯। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত উচ্চতায় লাগান আপনারা।
উত্তর: পাওয়ার পয়েন্ট ফ্লোর থেকে ১০"~১২" লাইট পয়েন্ট সিলিং থেকে ১৫" নীচে
২০। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম কেবল দেওয়া হয়?
উত্তর: ১০ আর এম স্যার ছোট ফ্লাট হলে ৬ আরএম ও দেওয়া যায়
২১। অন্য গুলি জানেন
উত্তর: জি স্যার
২২। বলেন তো
উত্তর: এসি ৪~৩ আরএম থ্রি-পিন ১৩ এ্যাম্প ৩~২.৫ টু-পিন ২~১.৫ লাইট পয়েন্ট ১.৫ জেনারেটর ২~১.৫ আর্থিং ১ আরই

tag: সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ pdf, সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং জব গাইড, সিভিল ইঞ্জিনিয়ারিং বই পিডিএফ, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ

সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) বেসিক নলেজ

 
সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর জেনে নিন। যারা সদ্যপাশকৃত। আবার অনেক পুরাতন সদস্য আছেন, যারা সম্প্রতি সরকারী চাকরী পেয়েছেন, কিন্তু নির্মাণ কাজের সাথে সরাসরি যুক্ত হননি। আজ থাকছে কোম্পানীর “সাইট ইঞ্জিনিয়ারের” কাজের দায়িত্ব।আপনি যখন কোন রিয়েল এস্টেট,হাউজিং কোম্পানী,ডেভলপার কোম্পানী, আদর্শ ঠিকাদারী কোম্পানী ইত্যাদির”সাইট ইঞ্জিনিয়ার” হিসাবে কর্মরত থাকবেন।”কোয়ালিটি ঠিক রাখতে নির্মাণ সামগ্রী যতটুকু লাগবে ততটুকু লাগাবো, কম বা বেশি দিব না” ।

 
1. ফ্লোর টু ফ্লোর এর উচ্চতা কত দেওয়া আছে, ড্রইং দেখে জেনে নিতে হবে। 

2.কলাম ঢালাই করার আগে ফ্লোর টু ফ্লোর উচ্চতা থেকে উক্ত কলামের উপর অবস্থান করবে এমন বীমসমূহের মধ্যে সর্বচ্চ উচ্চতার বীম বিয়োগ করে কলামের ঢালাইয়ের উচ্চতা নির্ধারন করতে হবে। 

3.স্লাবে এবং বীমের জন্য (1″x1″x3/4″),(1.5″x1.5″x1.5″), (Pipe Block) প্রয়োজনীয় সাইজের ব্লক (1:2) অথবা (1:1) তৈরি করে কিউরিং করতে দিতে হবে।

4.স্লাব ও বীমের সাটারের পরিমাণ হিসাব করতে হবে। সমস্ত সাটারিং মালামালের জন্য প্রয়োজনে দক্ষ সাটার মিস্ত্রিকে সাথে নিয়ে হিসাব করতে হবে। সেই মোতাবেক কাঠ, বাঁশ, স্টীল প্রভৃতি ক্রয় করার জন্য চাহিদা পত্র দিতে হবে। 

5.প্রয়োজনীয় রড এবং সিমেন্ট, বালি, খোয়া, ইলেকট্রিক পাইপ প্রভৃতি নির্মাণ সামগ্রীর পরিমান হিসাব করে চাহিদাপত্র পাঠাইতে হবে। 

6.পরিমাপ অনুযায়ী বীম ও স্লাবের তলা ও পার্শ্বের সাটার সেট করতে হবে। ভালোমানের প্লেনসীট বিছাইতে হবে। প্লেনশীট এর উপর ডিজেল দিয়ে পাতলা আস্তরন দিতে হবে, এবং শুকাইতে হবে। সমস্ত সাটারিং এর কাজ মজবুত, নিচ্ছিদ্র ও ঝুকিমুক্ত হতে হবে।

7. স্লাব ও বীমের ড্রইং দেখে বীম সাজাতে হবে। সাধারণত লম্বা বীমগুলোর রড আগে প্লেসমেন্ট করা হয়, তারপর লম্বা বীমের উপরে শর্ট বীমগুলো চাপানো হয়। বীমের সাইজ মোতাবেক রিং তৈরি করতে হবে এবং স্পেসিং ড্রইং মোতাবেক সেট করতে হবে।

8. স্লাব এর বেলায় বটম লেয়ারে শর্ট ডিরেকশন এর রড নীচে বসবে, এর উপরে লং ডিরেকশনের রড বাইন্ডার রুপে বসবে। টপ লেয়ারের রড উপরে বসবে, বাইন্ডার নীচে বসবে, তবে কলামস্ট্রিপে লং বীমের উপরের টপ রড গুলোকে সেইম লেয়ার ফলো করে বসাতে হবে। এইক্ষেত্রে কলামস্ট্রিপে শর্ট বীমের উপরের টপ রড গুলো বাইন্ডার লেভেলে থাকবে।

9. রড বিছানোর কাজ শেষ হলে বীম ও স্লাবে পর্যাপ্ত পরিমান ব্লক বিছাইতে হবে। এবং রেফারেন্স লাইনের সমস্ত সুতাগুলো টানিয়ে দিয়ে বীম ও স্লাবের তলার ফাইনাল লেভেল দেখে পরীক্ষা করতে হবে। 

10.ইলেকট্রিক মিস্ত্রিদেরকে দিয়ে পাইপ বিছাইয়ে নিতে হবে। 

11. স্লাবের উপর সমস্ত বাধায় কাজ শেষ হওয়ার পরে, স্লাব ও বীমকে পানি দ্বারা ধৌত করে দিতে হবে। কোন আবর্জনা থাকতে পারবেনা।


12. ধৌত করার পর কলামের সাইড গুলো আটকিয়ে দিতে হবে। 

13.প্রকল্প প্রকৌশলী বা ডিজাইনবীদ স্লাব এর রড প্লেসমেন্ট সহ যাবতীয় বিষয় পরীক্ষা ও নীরিক্ষা করে দেখবেন। কোন সমস্যা থাকলে পরামর্শ দিবেন।

14. স্লাব ঢালাইয়ের তারিখ ঠিক করার পূর্বে অবশ্যই মালামাল সাইটে হাজির করতে হবে। 

15. মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন, রুপ হয়েষ্ট, টাওয়ার হয়েষ্ট প্রভৃতি নির্মাণ যন্ত্রপাতী সঠিক আছে কিনা আগে থেকেই তৈল মবেল দিয়ে চালিয়ে পরীক্ষা করে রাখতে হবে। ভাইব্রেটিং নজেল অবশ্যই নূন্যতম দুইটি থাকতে হবে।

16. ঢালাইয়ের আগের দিন সন্ধার ভিতরেই সমস্ত জনবলের সাথে কথা বলে ঢালাই শুরুর সময়টা ঠিক করতে হবে ও দায়িত্ব বন্টন করতে হবে।

17.ঢালাইয়ের আগেরদিন রাত্রে একজনকে দিয়ে খোয়াতে পানি দিতে হবে, পর্যাপ্ত পরিমানে। 

18.ঢালাইয়ের দিন সকালে পুনরায় স্লাবকে ভিজিয়ে নিতে হবে। ভাইব্রেটর মেশিন, নজেল, পানির ড্রাম, মাচা, কাঠের তক্তা, পাট্টা প্রভৃতি জিনিসগুলো স্লাবের উপরে তুলে নিতে হবে।

19.সব কিছু ঠিকমত থাকলে এবং জনবল উপস্থিত থাকলে যত সকাল থেকে ঢালাই শুরু করা যায়, ততই মঙ্গল। 

20.ঢালাইয়ের পূর্বে কলামের উপর সিমেন্টের ঘণ গ্রাউটিং গুলিয়ে ঢেলে দিতে হবে। ঢালাই শুরু হতে শেষ পর্যন্ত একজন মিস্ত্রি ও দুইজন হেল্পার সার্বক্ষনিক স্লাবের নীচে প্রয়োজনীয় কাঠ, বাঁশ, পেরেক, হাতুরী, হ্যান্ডেল প্রভৃতি নিয়ে সাটারের নড়াচড়া খেয়াল করবেন।

 21.অনেকে প্রথমে বীমগুলো আগে ঢালায় করে নেন, তারপর স্লাব ঢালায় করেন। আবার অনেকেই বীম ও স্লাব একসাথে ঢেলে পায়া করে নেন, পরে মাঝের অংশের স্লাব ঢালাই করেন ঢালাইয়ের লেভেল ঠিক রাখতে কলামের রডের সাথে রেফারেন্স লেভেল টানানো থাকবে। সচরাচর 12″ উপরে থাকে।

22. বীমের ভিতরে মসলা বিছানোর পীর্বেই বীমের দুইপার্শে তক্তা বিছাইতে হবে। যেন খোয়া ছিটকে দূরে না যায়। মসলা বিছানোর সাথে সাথেই ভাইব্রেটর করে লেভেল করে দিতে হবে।

tag: সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন, সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ pdf, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং বই, সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট pdf

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব-নিকাশ জানে নিন

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব-নিকাশ যে কোন সময় কাজে লাগতে পারে এবং যে কোন চাকরির পরীক্ষা, সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ এ প্রয়োজন হতে পারে ।


1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি

29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

tags: সিভিল ইঞ্জিনিয়ারিং প্রাথমিক হিসাব-নিকাশ,  চাকরির পরীক্ষা, সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ, Civil Engineering interview knowledge, Civil Engineering basic, সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রশ্ন ও উত্তর ।