Showing posts with label Learn English. Show all posts
Showing posts with label Learn English. Show all posts

মজা করে ইংরেজি শিখুন | ইংলিশ মজা



80 কে letter marks বলাহ্য় কারণL=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগতসংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
►“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
►ইংরেজি Q দিয়ে গঠিতসকল শব্দে Q এর পরে u আছে।
►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
►Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টিvowel আছে।
►vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ওI (আমি) ।
►vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
►গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।
►Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
►University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
►“Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
►“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তিনাই।
►”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টিঅক্ষর ক্রমানুসারে আছে।
►“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
►Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
►A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
************************
I এর পরে am বসে কিন্তু
I is the ninth letter of alphabet!!!!!!!!!!!!
It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই,বৃষ্টি পড়ছে
আরও কিছুতথ্য…
►Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
►Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
►ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
►Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
►ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
►Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
► screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
►Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
►set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
►therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করাযায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
►Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
►indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
► Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
►understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
► queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়



১০০+ ইংরেজি শর্ট ডায়ালগ ( English Short dialogue) যা প্রায়ই ব্যবহৃত হয়

Get at = হাতের নাগালে পাওয়া.[ reach] Get away= পলায়ন [ escape]
Get by= পাস দিয়ে যাওয়া,[ pass]
Get down= নামা [ descend]
Get into = উঠা [ascend]
Get off= পালানো [escape]
Get on = অগ্রসর হওয়া [proceed]
Get out= বাহিরে যাওয়া [go out]
Get out= প্রকাশিত হওয়া [come out]
Get over = অতিক্রম করা [overcome]
Get through= সাফল্য লাভ করা [succeed]
Get up= শয্যা ত্যাগ করা [rise]
• Underground এমন একটি শব্দ যার প্রথম ৩টি অক্ষর und শেষ ৩টি অক্ষর ও und।
• ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
• "Education" ও "Favourite" শব্দে সবগুলো vowel আছে।
• Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
• গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
• University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়। 
• ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ Proceed, Exceed, Succeed 
• Therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein 
• Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে । 
• ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ Tremendous, Horrendous, Stupendous, Hazardous. 
• ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। 
• Set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে। 
• "i am" সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। 
• vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল Aও I। 
• vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By। 


প্রতিদিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ থেকে বাংলা অনুবাদ

মজা করা bengali to english, মজা বিপরীত শব্দ কি মজা অর্থ , ইংলিশ মজা, মজা এর বিপরীত শব্দ , মজা english meaning online, বিপরীত শব্দ বকা এর বিপরীত শব্দ

English কথোপকথন উচ্চারণ সহ অর্থ - বাংলা ইংলিশ কথোপকথন

English কথোপকথন
English কথোপকথন

English কথোপকথন, ইংলিশে কথোপকথন, english kothopokothon, বাংলা ইংলিশ কথোপকথন, ইংলিশ টু বাংলা কথোপকথন

Movement in the road – রাস্তায় চলাচল সম্পর্কে কিছু উক্তি

১) আস্তে গাড়ি চালান।
Drive slowly.
(ড্রাইভ স্লোলি)

২) কারন মোড়টা বিপদজনক।
Because the curve is dangerous.
(বিকজ দি কার্ভ ইজ ডেননজারাস)

৩) এখানে পার হও।
Cross here.
(ক্রস হিয়ার)

৪) এখানে গাড়ি দাড় করাবেন না।
No parking here.
(নো পার্কিং হিয়ার)

৫) এই রাস্তাটি কোন দিকে যায়?
Where does this road lead to?
(হোয়্যার ডাজ দিস রোড লিড টু?)

৬) এই রাস্তাটা মীরপুরে যায়।
This road leads to Mirpur.
(দিস রোড লিডস টু মীরপুর)

৭) এই রাস্তায় পকেট মার হইতে সাবধান।
Beware of pickpockets in this road.
(বিওয়্যার অফ পিকপকেটস্ ইন দিস রোড)

৮) সাবধানে চলুন।
Walk cautiously.
(ওয়াক কসাসলি)

৯) রাস্তাটা দেখাতে পারবেন?
Can you show me the way?
(ক্যান এই সও মি দা ওয়ে?)

১০) ভারী যানবাহন এই রাস্তায় চলাচল নিষিদ্ধ।
Heavy vehicles are not allowed here.
(হেভি ভিয়েকলস্ আর নট এলাউড হেয়ার)

১১) বাজারে যাওয়ার রাস্তাটা দেখাও।
Show me the way to go to the market.
(সোও মি দা ওয়েই টু গো টু দা মারকেট)

১২) প্রথমে সোজা যাও তার পর ডানে রাস্তায় যাবে তারপর সামনের একটা গলি পার হলেই বাজারে পৌছে যাবে।
Go straight first then turn right and go ahead after that the market is at the end of the lane.
(গো স্ট্রেইট ফার্সট দেন টার্ন রাইট এ্যান্ড গো এ্যাহেড আফটার দ্যাট দি মার্কেট ইজ এ্যাট দা এন্ড অফ দা লেইন।)

১৩) ব্যক্তিগত গাড়িটি বাসটিকে অতিক্রম করল।
The private car overtook the bus.
(দা প্রাইভেট কার ওভারটুক দা বাস)

১৪) বালকটি গাড়ি চাপা পড়ল।
The boy was run over by a car.
(দা বয় ওয়াজ রান ওভার বাই আ কার)

১৫) পোষ্ট অফিসের পথটা বলতে পারেন?
Can you tell me the way to the post office?
(ক্যেন ইউ টেল মি দা ওয়েই টু দা পোস্ট অফিস?)

১৬) এ সময় এই রাস্তায় প্রচন্ড ভীর হয়।
There is a great rush in this street at this time.
(দেয়ার ইজ এ গ্রেইট রাস ইন দিস স্ট্রিট অ্যাট দিস টাইম)

Hospital based conversations: হসপিটাল সম্পর্কিত

১) ইমার্জেন্সি ওয়ার্ড কোথায়?
Where is the emergency ward?
(হয়ার ইজ দা এমারজেন্সি ওয়ার্ড?)

২) আমি তাকে হাসপাতালে ভর্তি করতে চাই।
I want to admit him in the hospital.
(আই ওয়ান্ট টু এ্যাডমিট হিম ইন দা হসপিটাল)

৩) ডাক্তার রোগীটার নাড়ি দেখলেন।
The doctor felt the pulse of the patient.
(দা ডক্টর ফেল্ট দা পাল্স অফ দা পেসন্টে)

৪) তার নাড়ী একটু গরম হচ্ছে।
His pulse is slightly excited.
(হিজ পাল্স ইজ স্লাইটলি এক্সাইটেড)

৫) তার জ্বর বাড়ছে।
His temperature is rising.
(হিজ টেমপারেচার ইজ রাইজিং)

৬) হাত পা কামড়ানো।
Biting pain in the limbs.
(বাইটিং পেইন ইন দা লিম্বস)

৭) তার কম্প দিয়ে জ্বর এসেছে আর কাশিও আছে।
He is attacked with shivering fever and also have some cough.
(হি ইজ এ্যাটাক্ট উইথ সিভারিং ফিভার এ্যান্ড অলস হ্যাভ সাম কাফ)

৮) এক্সরে করতে কোথায় যেতে হবে?
Where is the x-ray department?
(হোয়্যার ইজ দা এক্সরে ডিপার্টমেন্ট?)

কোথায় কোন ইংরেজি বাক্য (English Sentence) বলতে হয়

৯) তার আঘাত লেগেছে।
He is hurt.
(হি ইজ হার্ট)

১০) তার ড্রেসিং করা দরকার।
He needs dressing.
(হি নিডস্ ড্রেসিং)

১১) মেয়েটার মুখে ব্রন।
The girl has pimple on her face.
(দা গার্ল হাজ পিমপল অন হার ফেইস)

১২) আজ রোগীটা অনেকটা সুস্থ।
Today the patient is much better.
(টুডেই দা পেসেন্ট ইজ মাচ বেটার)

Law based conversations: আইনসংক্রান্ত বিষয়

১) তিনি খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন।
He was accused of murder.
(হি ওয়াজ এ্যাকিউসড অফ মার্ডার)

২) দিন দিন আইন শৃঙ্খলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
The law and order situation is worsening day by day.
(দা ল্য এন্ড অর্ডার সিচুয়েশন ইজ ওর্সেনিং ডেই বাই ডেই।)

৩) আমরা ন্যায় প্রিয় নাগরিক।
We are law abiding citizens.
(উই আর ল এ্যাবাইডিং সিটিজেনস্)

৪) সত্যের জয় অনিবার্য।
Truth always triumphs.
(ট্রুথ অলওয়েজ ট্রাইয়ামস্)

৫) সে দুইদিন হাজতে ছিল।
He was in the lock up for two days.
(হি ওয়াজ ইন দা লক আপ ফর টু ডেইজস)

৬) দুদিন পর সে জামিনে ছাড়া পায়।
He was bailed out after two days.
(হি ওয়াজ বেইল্ড আউট আফটার টু ডেইজ)

৭) ট্রাফিক আইন মেনে চলা উচিত।
You should abide by traffic laws.
(ইউ সুড এ্যাবাইড বাই ট্রাফিক লওজ)

At a shoe store (জুতার দোকানে)

Customer: Would you please show me some pair of shoes of new designs?
(উড ইউ প্লিজ শোউ মি সাম পেয়ার অফ শুজ অফ নিউ ডিজাইনস?)
দয়া করে নতুন ডিজাইনের কিছু জুতা দেখাবেন?

Shopkeeper: Here are some new designs. They come in numbers from 36 to 42?
(হেয়ার আর সাম নিউ ডিজাইনস। দেই কাম ইন নাম্বারস, ফ্রম ৩৬ টু ৪২।)
এই যে কিছু নতুন ডিজাইনের।এগুলো ৩৬ থেকে ৪২ নাম্বারের পাওয়া যাবে।

Customer: I like this one. But it is small?
(আই লাইক দিস ওয়ান, বাট ইট ইজ স্মল)
আমার এটা পছন্দ হয়েছে , তবে এটা ছোট।

Shopkeeper: We have bigger ones too. Tell me the number you want.
(উই হ্যাভ বিগার ওয়ানস্ টু। টেল মি দা নাম্বার ইউ ওয়ান্ট)
আমাদের কাছে বড়ও আছে। বলুন কোন নাম্বারের চান।

Customer: Number thirty-seven?
(নাম্বার থার্টি সেভেন)
সাতত্রিশ নাম্বার।

Shopkeeper: Will this do?
(উইল দিস ডু?)
এটা চলবে?

Customer: The number is correct. But it’s a little tight. Show me the next number. And do you have the same type, but the front a little pointed?
(দা নাম্বার ইজ কারেক্ট। বাট ইটজ আ লিটল টাইট। শো মি দা নেক্সট নাম্বার। এ্যান্ড ডু ইউ হ্যাভ দা সেম টাইপ, বাট দা ফ্রন্ট আ লিটিল পয়েন্টেড?)
নাম্বার ঠিকই আছে কিন্তু এটা একটু চাপা। পরের নাম্বারটা দেখান। আর আপনার কাছে এরকমই কিন্তু সামনের দিকটা আর একটু চোখা পাওয়া যাবে?

Shopkeeper: Yes. Look, will this do?
(ইয়েস। লুক, উইল দিস ডু?)
আছে। দেখেন এটা চলবে?

Customer: Yes. This is good. Does this come in other colours? If yes, I would like the same type in brown.
(ইয়েস। দিস ইজ গুড। ডাজ দিস কাম ইন আদার কালার্স? ইফ ইয়েস, আই
উড লাইক দা সেম টাইপ ইন ব্রাউন।)
হ্যা। এটা ভাল। এটা কি অন্য রঙেরও আছে? যদি থাকে, তাহলে আমি এই ধরনেরই খয়েরি রং নিব।

Shopkeeper: We are sorry. This one only comes in black. We have brown shoes but in other designs. Would you like me to show you?
(উই আর সরি। বাট দিস ওয়ান ওনলি কমস্ ইন ব্যাক। উই হ্যাভ ব্রাউন সুজ বাট ইন আদার ডিজাইনজ। উড ইউ লাইক মি টু শো ইউ?)
আমরা দুঃখিত। এটার শুধু কালো রংই আছে। আমাদেও কাছে খয়েরী রঙের আছে তবে অন্য ডিজইনের। আপনি কি দেখতে চান?

Customer: No, I’m taking this one?
(নো। আয়ম টেকিং দিস ওয়ান।)
না,আমি এটাই নিচ্ছি।

At a Grocer’s shop (মনোহারির দোকানে)

Customer: Excuse me, do you have a fine quality of polao rice?
(এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এ ফাইন কোয়ালিটি অফ পোলাও রাইস?)
শুনুন, আপনার কাছে কি উন্নতমানের পোলাও এর চাল হবে?

Grocer: Yes, I have?
(ইয়েস, আই হ্যাভ)
হ্যা, আমার কাছে আছে।

Customer: What’s the price?
(হোয়াটস্ দা প্রাইস?)
দাম কত?

Grocer: 30 taka a kilo. But if you take more than 5 kilos, you’ll get 2 taka discount?
(৩০ টাকা এ কিলো বাট ইফ ইউ টেক মোর দ্যান ৫ কিলোস, ইওল গেট ২ টাকা ডিসকাউন্ট)
এক কিলো ৩০ টাকা কিন্তু আপনি ৫ কিলোর বেশি নিলে আপনার ২ টাকা কম লাগবে)

Customer: I shall take no more than 5 kilos.
(আই শ্যাল টেক নট মোর দ্যান ৫ কিলোস)
আমি ৫ কিলোর বেশি নেব না।

Grocer: Would you like anything else?
(উড ইউ লাইক এনিথিংগ এলস্?)
আপনার আর কিছু দরকার?

Customer: Yes, I would like to buy some tea, spices and butter too. What is the price of one packet of tea?
(ইয়েস আই উড লাইক টু বাই সাম টি, স্পাইসেজ অ্যান্ড বাটার টু। হোয়াট ইজ দা প্রাইজ অফ ওয়ান প্যোকেট অফ টি?)
হ্যা আমার কিছু চা, মশলা আর মাখনও লাগবে। এক প্যাকেট চায়ের দাম কত?

Grocer: Twelve taka?
(টুয়েল্ভ টাকা)
বার টাকা।

Customer: Twelve taka? Why? Don’t you sell at the controlled rte?
(টুয়েল্ভ টাকা? হোয়াই? ডোন্ট্ ইউ সেল এ্যাট দা কনট্রোলড রেট?)
বার টাকা? কেন? আপনি কি নিয়ন্ত্রিত মূল্যে বেচেন না?

Grocer: Sorry, except for a few commodutues there is hardly any profit. We have nothing to do.
(সরি, এক্সেপ্ট ইন আ ফিউ কমোডিটিজ দেয়ার ইজ র্হ্ডালি এনি প্রোফিট। উই হ্যাভ নাথিং টু ডু)
দুঃখিত । কিছু জিনিসপত্র বাদে বাকি গুলোতে কোন লাভ হয় না। আমাদের কিছু করার নাই।
এবার কেনাকাটার বাইরে কিছু কথোপকথন:

At a Beauty Parlour: (বিউটি পার্লারে)

Customer: Excuse me. I would like to cut my hair and then dye also. Start with the cutting.
(এক্সকিউস মি। আই উড লাইক টু কাট মাই হেয়ার এ্যান্ড দেন ডাই অলসো। স্টার্ট উইথ দা কাটিং)
শুনুন। আমি আমার চুল কাটতে চাই আর চুলের রঙও বদলাতে চাই। কাটা দিয়ে শুরু করুন।

Beautician: What type of cut would you like?
(হোয়াট টাইপ অফ কাট উড ইউ লাইক?)
কি ধরনের কাটা আপনি চান?

Customer: Something that will go with my face. Can you suggest anything?
(সামথিংগ দ্যাট উইল গো উইথ মাই ফেস। ক্যান ইউ সাজেস্ট এনিথিংগ?)
যা আমার মুখের সঙ্গে মানাবে। আপনি কোন কি কোন কিছু বলতে পারেন?

Beautician: Let’s see, a bob will do fine.
(লেট্স সি, আ বব উইল ডু ফাইন।)
দেখি, বব ভালই হবে।

Customer: All right, I want that?
(অল রাইট। আই ওয়ান্ট দ্যাট)
ঠিক আছে। আমি সেটাই চাই।

Beautician: And what colour do you want to dye your hair?
(এ্যান্ড হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট টু ডাই ইওর হেয়ার?)
আর আপনার চুলে কি রং লাগাতে চান?

Customer: Light brown?
(লাইট ব্রাউন)
হাল্কা খয়েরী।

Beautician: All right?
(অল রাইট)
ঠিক আছে।

Customer: And one more thing. I want to apply henna on my hands. But the design must be very beautiful.
(এ্যান্ড ওয়ান মোর থিং। আই ওয়ান্ট টু এ্যাপাই হেনা অন মাই হ্যান্ডস্। বাট দা ডিজাইন মাস্ট বি ভেরি বিউটিফুল।)
আর একটা জিনিস। আমি হাতে মেহেদী লাগাতে চাই। কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হতে হবে।

Beautician: Don’t worry. We have professional designers to do this?
(ডোন্ট ওয়ারি। উই হ্যাভ প্রফেশনাল ডিজাইনার্স টু ডু দিস।)
চিন্তা নেই। আমাদের কাছে দক্ষ ডিজাইনার রয়েছে এ কাজের জন্য।

Customer: Good?
(গুড।)
ভাল।

Beautician: Starting now. I’m sure that you’ll enjoy our service.
(স্টার্টিং নাউ। আয়াম শিওর দ্যাট ইওল ইনজয় আওয়ার সার্ভিস।)
শুরু করতে যাচ্ছি। আমি নিশ্চিত যে আমাদের কাজ আপনার পছন্দ হবে।

In The Kitchen (রান্নাঘরে)

Daughter: What are you doing in the kitchen mother?
(হোয়াট আর ইউ ডুইং ইন দা কিচেন মাদার?)
মা তুমি রান্নাঘরে কি কর?

Mother: I’m kneading flour into drought.
(আয়াম নিডিং ফ্লোয়ার ইন্টু ড্রাউট)
আমি ময়দা মাখছি।

Daughter: Where is the maid serveant. Is she busy?
(হয়্যার ইজ দা মেইড সার্ভেন্ট? ইজ সি বিজি?)
কাজের মেয়েটি কোথায়? সে কি ব্যস্ত?

Mother: Yes she is. She is straining the rice gruel?
(ইয়েস সি ইজ। সি ইজ স্ট্রেইনিং দা রাইস গ্র“য়েল)
হ্যা সে ব্যস্ত। সে ভাতের ফেন ফেলছে।

Daughter: What is for breakfast today?
(হোয়াট ইজ ফর ব্রেকফাষ্ট টুডেই?)
আজকের প্রাতরাশ কি?

Mother: Would you like bread? I shall prepare bread, vegetables and a sweet dish?
(উড ইউ লাইক ব্রেড? আই শ্যাল প্রিপেয়ার ব্রেড, ভেজিপেবল্স এ্যান্ড আ সুইট ডিশ)
তুমি কি রুটি পছন্দ করবে? আমি রুটি, সবজি ও মিষ্টি কিছু বানবো।

Daughter: I would like parathas, egg and French fries.
(আই উড লাইক পারাথাস, এগ এ্যান্ড ফ্রেন্চ ফ্রাইস।)
আমি পরোটা, ডিম আর ফ্রেন্চ ফ্রাই পছন্দ করি।

Mother: But your father can’t tolarate rich dishes.
(বাট ইওর ফাদার কান্ট টলারেট রিচ ডিশেস)
কিন্তু তোমার বাবার গুরুপাক খাদ্য সহ্য হয় না।

Daughter: What will he have?
(হোয়াট উইল হি হ্যাভ?)
তিনি কি খাবেন?

Mother: He will be given chicken broth and rice.
(হি উইল বি গিভেন চিকেন ব্রথ এ্যান্ড বাইস)
তাকে মুরগীর ঝোল দিয়ে ভাত দিওয়া হবে।

Daughter: What is Ali doing?
(হোয়াট ইজ আলী ডুইং?)
আলী কি করছে?

Mother: He is peeling potatoes?
(হি ইজ পিলিং পটেইটোজ)
সি আলুর খোসা ছাড়াচ্ছে।

Daughter: Shall I help you mother?
(শ্যাল আই হেল্প ইউ মাদার?)
মা, আমি কি তোমাকে সাহায্য করব?

Mother: Yes please. Serve rice on the plate?
(ইয়েস পিজ। সার্ভ রাইস অন দা পেইট।)
হ্যা, থালায় ভাত পরিবেশন কর।

Daughter: Mommy, rice have been over boiled.
(মামি, রাইস হ্যাভ বিন ওভার বয়েল্ড)
মা, ভাত বেশী সিদ্ধ হয়ে গিয়েছে।

Mother: Yes, because your father likes it like that.
(ইয়েস, বিকজ ইয়র ফাদার লাইক্স ইট লাইক দ্যাট।)
হ্যা, কারন তোমার বাবা ওরকমই পছন্দ করেন।

Daughter: The potato curry hasn’t been enough salted. And the fish curry hasn’t been properly spiced.
(দা পটেইটো কারি হ্যাজেন্ট বিন এনাফ সল্টেড। এ্যান্ড দা ফিশ কারি হ্যাজেন্ট বিন প্রপার্লি স্পাইস্ড)
আলুর তরকারিতে লবণ কম হয়েছে। এবং মাছের তরকারিতে ঠিকমত মসলা পড়ে নাই।

Mother: Because your father has a flatulent stomach.
(বিকজ ইওর ফাদার হ্যাজ এ ফ্ল্যাটুলেন্ট স্টমাক)
কারন তোমার বাবার পেট ফেঁপেছে।

Daughter: Potatoes are a regular feature of our meals. What new dish is made today?
(পটেইটোস আর এ রেগুলার ফিচার অফ আওয়ার মিল্স। হোয়াট নিউ ডিশ ইজ মেড টুডেই?)
আমাদের বাড়িতে তো রোজ আলু রান্না হয়। আজ নতুন কি রান্না হয়েছে?

Mother: I wanted to make a sweet dish but the milk has turned sour.
(আই ওয়ান্টেড টু মেক আ সুইট ডিশ বাট দা মিল্ক হ্যাজ টার্নড সোউর)
আমি একটি মিষ্টি জাতীয় খাবার রান্না করতে চেয়েছিলাম কিন্তু দুধ ফেটে গিয়েছে।

Daughter: No problem. I’m getting fat. I think I should eat less sweet?
(নো প্রবলেম। আয়াম গেটিং ফ্যাট। আই থিংক আই শুড ইট লেস সুইট।)
কোন অসুবিধা নেই। আমি মোটা হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার কম মিষ্টি খাওয়া উচিত।

প্রতিদিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ থেকে বাংলা অনুবাদ

At a shoe store (জুতার দোকানে)

ইংরেজী কথোপকথনের দক্ষতা বৃদ্ধির জন্য একটি ছোট ধরণের কথোপকথন দ্বারা শুরু করা যাক- কারো সঙ্গে দেখা হলে তার সঙ্গে যে ভাবে কথা শুরু করবেন। মনে করুন কোন বন্ধুর সঙ্গে অনেকদিন পর কোন দোকানে দেখা হল ……

১ম বন্ধু : Oh you! How are you ? (ও ইউ! হাউ আর ইউ?)
আরে তুমি! কেমন আছ?

২য় বন্ধু : I am fine and you? (আই অ্যাম ফাইন এ্যান্ড ইউ?)
আমি ভাল আছি আর তুমি?

১ম বন্ধু : Me too. It has been so long. (মি টু। ইট হ্যাজ বিন সো লং)
আমিও। কত দিন পর দেখা।

২য় বন্ধু : Yes! It has really been very long since we last met.
(ইয়েস! ইট হ্যাজ রিয়েলী বিন ভেরী লং সিন্স উই লাষ্ট মেট)
হ্যা! সত্যিই অনেকদিন পর দেখা শেষ দেখা হওয়ার পর।

১ম বন্ধু : What are you doing now a days? (হোয়াট আর ইউ ডুইং নাউ আ ডেইস?)
আজকাল কি করছ?

২য় বন্ধু : You know I had some business; doing the same. (ইউ নো, আই হ্যাড সাম বিজনেছ, ডুইং দ্যা সেম)
তুমি জানো, আমার কিছু ব্যবসা ছিল, সেটাই করছি।
What about you? (হোয়াট অ্যাবাউট ইউ?)
তুমি কি করছ?

১ম বন্ধু : The same job I had been doing for three years. (দ্যা সেম জব অ্যাই হ্যাভ বিন ডুইং ফর থ্রি ইয়ারস)
ঐ একই চাকুরী, যা তিন বৎসর থেকে করছিলাম।

২য় বন্ধু : What are you doing here? Are you buying anything? Let’s sit somewhere. (হোয়াট আর ইউ ডুইং? আর ইউ বায়িং এ্যানি থিং? লেটস সিট সামহোয়ার)
তুমি এখানে কি করছ? কিছু কি কিনছো? চল কোথাও বসা যাক।

১ম বন্ধু : I was thinking of buying some dresses. But I ran short of money. (আই ওয়াজ থিংকিং অফ বায়িং সাম ড্রেসেস। বাট আই রান শর্ট অফ মানি।)
আমি ভাবছিলাম যে কিছু ড্রেস কিনব। কিন্তু আমার টাকা কম পড়ছে।

২য় বন্ধু : By how much money are you short? (বাই হাউ মাচ মানি আর ইউ শর্ট?)
তোমার কত টাকা কম পড়েছে?

১ম বন্ধু: I am short by 100 taka.
(আই এ্যাম সর্ট বাই হানড্রেড টাকা)
আমার ১০০ টাকা কম পড়েছে।

২য় বন্ধু : I know you are fond of fashionable clothes. (আই নো ইউ আর ফন্ড অব ফ্যাশন্যাবল ক্লথজ)
আমি জানি তুমি কেতাদুরস্ত পোশাক ভালবাস।
So take it. I shall give you the money. (সো টেক ইট। অ্যাই শ্যাল গিভ ইউ দ্য মানি)
সুতরাং নিয়ে নাও। আমি তোমাকে টাকাটা দিয়ে দিব।

১ম বন্ধু : Thank you very much. Father will be at home tomorrow. Please come to meet him. He will be very pleased. (থ্যাঙ্ক ইউ ভেরী মাচ। ফাদার উইল বি এ্যাট হোম টুমরো। পিজ কাম টু মিট হিম। হি
উইল বি ভেরী প্লিজড)
তোমাকে অনেক ধন্যবাদ। বাবা কালকে বাড়িতে থাকবেন। তার সঙ্গে দেখা করতে আসবা কিন্তু। তিনি খুব খুশি হবেন।

২য় বন্ধু : Oh sure! But not tomorrow, I won’t be able to come tomorrow. I will be busy.
(ওহ সিওর! বাট নট টুমরো। অ্যাই ওনট বি এ্যাবল টু কাম টুমরো। আই উইল বি
বিজি)
ও অবশ্যই! কিন্তু কালকে নয়। কালকে আমার পক্ষে সম্ভব হবে না। আমি ব্যস্ত থাকবো।

১ম বন্ধু: Ok. some other day perhaps. Please give my regards to your father.(ওকে। সাম আদার ডে পারহ্যাপ্স পিজ গিভ মাই রিগারডস্ টু ইওর ফাদার)
ঠিক আছে অন্য একদিন তাহলে। তোমার বাবাকে আমার ছালাম জানাবে।

২য় বন্ধু : Bye, see you again (বাই সি ইউ এগেইন) বিদায়। আবার দেখা হবে।

In a sari store (শাড়ির দোকানে):

ঘরের বাহিরে পা ফেললেই বিশেষ করে বিদেশে যা খুব বেশি দরকার লাগে তা হল কেনাকাটা (Shopping). সুতরাং প্রথমেই আলোচনা করা যাক দোকানদার (Shopkeeper) এর সাথে খরিদ্দার (Customer) এর কথোপকথন কি ধরনের হতে পারে।

Customer: Could you please show me some saris?
(কুড ইউ পিজ শো মি সাম শাড়িশ?)

দয়া করে কিছু শাড়ি দেখাতে পারবেন?
Shopkeeper: Oh Sure! Here are some beautiful saris.
(ওহ শিওর! হেয়ার আর সাম বিউটিফুল শাড়িশ)

হ্যা অবশ্যই! এই যে কতগুলো সুন্দর শাড়ি।
Customer: No, not these type. Show me some new fashions.
(নো, নট দিজ টাইপ। শো মি সাম নিউ ফ্যাশনজ)

না,এই ধরনের নয়। আমাকে কিছু নতুন ধরনের দেখান।
Shopkeeper: These are all new fashions. Please tell me which kind you prefer.
দিজ আর অল নিউ ফ্যাশনজ। পিজ টেল মি হুইচ কাইন্ড ইউ প্রেফার।)
এগুলো সবই নতুন ধরনের। দয়া করে বলুন আপনি কি ধরনের চান?

Customer: Nice colour with simple print and small border.
নইস কালার উইথ সিমপল্ প্রিন্ট এ্যান্ড স্মল বরডার
সুন্দর রং সহ সাধারণ নকশা আর ছোটপাড়।

Shopkeeper: Okay, I’ll show you. Maybe you will like these.
(ওকে, আই উইল শো ইউ। মেইবি ইউ উইল লাইক দিজ)
ঠিক আছে আমি আপনাকে দেখাব।মনে হয় আপনার এগুলো পছন্দ হবে।
(ওকে, আই উইল শো ইউ। মেইবি ইউ উইল লাইক দিজ)
ঠিক আছে আমি আপনাকে দেখাব।মনে হয় আপনার এগুলো পছন্দ হবে।

Customer: Yes, I like these. But it’d be better if it was green.
(ইয়েজ, আই লাইক দিজ। বাট ইটড বি বেটার ইফ ইট ওয়াজ গ্রিন।)
হ্যা, আমার এগুলো পছন্দ হয়েছে। কিন্তু এটা সবুজ হলে ভাল হত।
Shopkeeper: And? (এ্যান্ড?) আর?

Customer: Yes, border a little bigger, again do you have silver ordered ones?
(ইয়েজ, বরডার এ লিটল বিগার, এগেইন ডু ইউ হ্যাভ সিলভার বরডার্ড ওয়ানস্?
হ্যা, পাড়টা আর একটু বড় আর আপনার কাছে রুপালী পাড় ওয়ালা হবে?

This is good, but do it have blackish green?
(দিস ইজ গুড। বাট ডু ইউ হ্যাভ বাকিশ গ্রিন?)
এটা ভালই। কিন্তু কালচে সবুজ হবে?

Shopkeeper: No, I’m sorry I don’t have. (নো, আয়ম সরি। আই ডোন্ট হ্যাভ)
না। আমি দুঃখিত আমার কাছে নেই।

Customer: All right, I’ll take this. (অল রাইট, আয়ল টেক দিস)
ঠিক আছে, আমি এটাই নিচ্ছি।

কোথায় কোন ইংরেজি বাক্য (English Sentence) বলতে হয় │বাংলা থেকে ইংরেজি অনুবাদ Online pdf




সাধারণ জিজ্ঞাসা বাংলা থেকে ইংরেজি অনুবাদ

Mary: মাফ করবেন, আপনি কি আমেরিকান? 
Excuse me, are you American?

Robert: না 
No.

Mary: আপনি ইংরেজি বলতে পারেন? 
Do you speak English?

Robert: একটু একটু কিন্তু খুব ভাল না 
A little, but not very well.

Mary: কতদিন ধরে আপনি এখানে আছেন? 
How long have you been here?

Robert: দুই মাস 
2 months.

Mary: আপনি কি করেন? 
What do you do for work?

Robert: আমি একজন ছাত্র. এবং আপনি? 
I'm a student. How about you?

Mary: আমিও 
I'm a student too.

ইংরেজিতে কথা বলার ও প্রিপারেশন নেবার সহজ কৌশল!

ইনটারভিউ বোর্ডে কথোপকথন বাংলা থেকে ইংরেজি অনুবাদ

আপনাদের সবাইকে শুভ প্রভাত!
Good Morning to all of you!

শুভ প্রভাত, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন.
Good Morning, please take your seat.

আপনি নিজের সম্পর্কে আমাদের সংক্ষিপ্তে জানাতে পারবেন?
Could you please brief us about yourself.

নিশ্চয়ই স্যার, আমি স্টুয়ার্ট এবং আমি ব্রঙ্কস, নিউ ইয়র্ক থেকে এসেছি.
Sure Sir, I am Stewart and I am from Bronx, New York.

আমার উদ্যানবিদ্যা এ অনেক আগ্রহ আছে.
I have much interest in horticulture.

আমি আমার ডিপ্লোমা ও উদ্যানবিদ্যা নিয়ে সম্পন্ন করেছি.
I have completed my diploma in horticulture as well.

আমাদের আপনার লালনপালন সম্পর্কে কিছু বলুন.
Tell us something about your upbringing.

আমি নিউ ইয়র্ক শহরের প্রান্তবর্তী বসতি এলাকার মিশনারি স্কুলে অধ্যয়ন করেছি.
I have studied in a missionary school uptown New York.

আমার বাবা একজন কাপড় ব্যবসায়ী এবং একটি অপেশাদার দাবা খেলোয়াড়.
My father is a cloth merchant and an amateur chess player.

আমার মা একজন গৃহিনী ছিলেন
My mother had been a housewife until recently.

ইদানীং তিনি নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে একটি ছোট বেকারি শুরু করেছেন.
However, of late she has started a small bakery downtown New York.

আমরা দুটি বোন আছে এবং সম্প্রতি আমার দুটি বোনের বিয়ে হয়ে গেছে. 
I have two siblings and both my sisters have recently got married.

আপনার আদর্শ কে? 
Who is your role model?

আমি সে রকম কোনো নির্দিষ্ট আদর্শ নেই. 
I do not have a specific role model as such.

অবশ্য আমি আমাদের দেশের সৈন্যদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি 
I however hold our soldiers in high regard.

কারণ যে তারা আমাদের দেশের স্বার্থে তাদের প্রাণ ত্যাগ করেন. 
This is because they lay down their lives for the sake of our nation.

ভাল, আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করি 
Good, I appreciate your perspective.

যদি একটি সুযোগ দেওয়া হয়ে, কত শীঘ্রই আপনি আমাদের কলেজে যোগ দিতে পারেন? 
If given a chance, how soon can you join our horticulture college?

সুযোগ পেলে আমি অবিলম্বে যোগ দিতে পারি 
I can join immediately if provided an opportunity.

ভালো! যদি নির্বাচিত হন, আপনি আমাদের কাছ থেকে খুব শীঘ্রই খবর পাবেন. 
That's good! If selected, you will hear from us shortly.


দৃশ্যবিবরণ

কি প্রফুল্ল একটি মুহূর্ত!
What a cheerful moment!

কি দারুন! কি সুন্দর!
Wow! Such beauty!

বিস্ময়কর ব্যাপার!
Wonderful thing!

কি অসাধারণ একটি অভিজ্ঞতা!
What an exceptionally great experience!

অবশেষে আমরা সফল!
At last, we are successful!

নির্মেঘ একটি মুহূর্ত!
What a serene moment!

কি যে একট শান্তি ও সন্তুষ্টি!
Such peace and content...

কঠিন একটি সময় যাচ্ছে এখন!
What a tough time this is!

দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের জামিন করুন.
Please bail us out of this situation.

ঈশ্বর আমাদের রক্ষা করুন!
May Almighty save us!

তাড়াতাড়ি কর!
Hurry Up!

আমাদের রক্ষা কর!
Save us!

সাহায্য!
Help!

দেখো, দেখো!
Look, watch out!

দেখ আগুন!
Watch out, there is fire!

কি ভয়ংকর একটি দিন!
What a dreadful day!

জীবন দু:খ পূর্ণ.
Life is full of sorrow.

কি একটা দু:খের বিষয়!
Such a pity!

এতো ভয়ানক ভুল!
Such a terrible mistake!

ইশ! যদি আমি এটি না করতাম
Alas! If I had not done this!



ডিনারে আমন্ত্রণ

Barbara: হাই জেমস, আবার তোমাকে দেখতে পেয়ে ভালো লাগছে
Hi James, it's good to see you again.


James: হ্যালো বারবারা
Hi Barbara.


Barbara: তুমি এখানে কোন কাজে?
Are you here for work?


James: হাঁ
Yes.


Barbara: স্টিভ তোমার সাথে কি?
Is Steve with you?


James: না, আমি একা এখানে আছি. স্টিভ এবার আসেনি।
No, I'm here alone. Steve couldn't come this time.


Barbara: কতদিন থাকবে?
How long will you be staying?


James: চার দিন. আমি শুক্রবার ফিরে যাচ্ছি
4 days. I'm going back on Friday.
Barbara: আমার ভাই এবং আমি আজ রাতে ডিনারে একত্রিত হচ্ছি. তুমি কি আমাদের সাথে আসতে চাও?
My brother and I are getting together for dinner. Do you want to come with us?
James: ওয়াও, চমৎকার হবে. আমার এক ঘন্টার মধ্যে একটি সভা আছে. যদি তার পরে হয় তাহলে ওকে। আর মিটিং বেশীক্ষণের না। 
Yeah, that would be nice. I have a meeting in an hour. I can meet you afterwards if that's OK. The meeting shouldn't last long.
Barbara: চমৎকার. কার সঙ্গে মিটিং? 
That's fine. Who is your meeting with?
James: বস্টন বীমা কোম্পানী.মিটিং শেষ হলেই আমি তোমাকে কল করব 
The Boston Insurance Company. I'll call you when it's over.
Barbara: ঠিক আছে 
OK.
James: আমি তোমার ফোন ব্যবহার করতে পারি? আমি আমার ফোন গাড়িতে ফেলে এসেছি এবং তাদেরকে ফোন দিতে হবে দিকনির্দেশনা পেতে।
Can I use your phone? I left mine in the car and I want to call them to get directions.
Barbara: অবশ্যই, এই নাও।
Sure, here you go.

কুশলাদি বিনিময় 


হ্যালো চাচা, শুভ সন্ধ্যা.
Hello uncle, good evening.



শুভ সন্ধ্যা সনু . ভিতরে আস.
Good evening Sonu my son. Come in.



সনুঃ ধন্যবাদ চাচা. পীযূষ কি বাড়িতে?
Thank you uncle. Is Piyush at home?



না, সে বাজারে । আমাকে বল, কি ব্যাপার?
No, he has gone to market. Well, tell me, what brings you here?



আজ আমি স্কুলে যাই নি, তাই বাড়ির কাজ সম্পর্কে জানতে এসেছি.
Today I couldn’t go to school. So, I wanted to ask about homework.



ও আচ্ছা, ভাল। ও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে । ততক্ষণ তোমার সাথে গল্প করি।
That’s good. He would be coming in a short while. Let’s talk till then.



জি চাচা.
Of course, uncle.



সনু, পড়াশোনা কেমন যাচ্ছে?

Well Sonu, how is your study going on?

ঠিক আছে.
It’s all right.

তোমার শ্রেণীশিক্ষক কে?
Who’s your class teacher?

পাঠকস্যার আমাদের ক্লাস শিক্ষক.
Mr. Pathak is our class teacher.

উনি কী পড়ান?
What does he teach you?

বিজ্ঞান .
He teaches us Science.

তোমার ক্লাসে কতজন ছাত্র আছে?
How many students are there in your class?

35 জন ছাত্র.
There are 35 students.

ক্লাসের মনিটর কে?
Who is your class monitor?

শুভম গুপ্ত.
It’s Shubham Gupta.

তোমার ক্লাসের সেরা ছাত্র কে?
Who is the best student of your class?

রচনা কোহলি।
It’s Rachna Kohli.

তোমার সবচেয়ে ভাল বন্ধু কে?
Who is your best friend?

পিযূষ আমার সবচেয়ে ঘনিষ্ঠ.
It’s Piyush who is my best friend.

তুমি কীভাবে স্কুলে যাও?
How do you go to school?

সাইকেলে.
By cycle.

তোমার শখ কি?
What are your hobbies?

ক্রিকেট খেলা আর ইন্টারনেট চালানো,চাচা.
Uncle, playing cricket and surfing internet.

তুমি ভবিষ্যতে কী হতে চাও?
And what do you want to be in the future?

আমি একজন ডাক্তার হতে চাই.
I want to be a doctor.

তাহলে তো তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে।
Then you will have to study hard.

জি চাচা.
Yes uncle.

ভবিষ্যৎ ক্যারিয়ার  নিয়ে আলোচনা 

ডায়ান, আপনি এখানে কি করছেন?
Hey Diane, what are you doing here?



হাই টিম, কেমন আছেন? আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি
Hi, Tim, how are you? I'm waiting for a friend.



শুনলাম আপনি এই সামারে স্নাতক শেষ করছেন ? এটা কি সত্য?
I heard you're going to graduate this summer. Is that true?



হ্যাঁ. সবকিছু ঠিক থাকলে. আগস্টে স্নাতক ডিগ্রী পাব. তারপর আমাকে চাকরি খুজতে হবে।
Yes. If everything goes alright, I'll be getting my bachelors degree in August. Then I need to start looking for a job.



গত বছর এই কাজটা আমাকেও করতে হয়েছিল. এটা সহজ ছিল না. কোন অফার আছে চাকরির?
I had to do that last year. It wasn't easy. Do you have any job offers?



না, এখনো না. অনেক জায়গায় বায়োডাটা দিলাম, কিন্তু খুব একটা লাভ হয়নি। একটা চাকরি ম্যানেজ করা এখন খুব কঠিন কাজ। 
No, not yet. I sent out a lot of resumes, but I didn't receive many responses. It's pretty hard to find a job right now.



আপনার প্রধান বিষয় কি?
What's your major?



মনস্তত্ব
Psychology.

আমারও এটাই ছিল যখন শুরু করেছিলাম, কিন্তু ১ বছর পর ইঞ্জিনিয়ারিং এ চলে যাই।
That was my major when I started college, but I switched to engineering after the first year.

ইঞ্জিনিয়ারদের জন্য কাজ পাওয়া সহজ আমি মনে করি
I think it's easier for engineers to find a job.

আমি শিউর না, কারন আমার ৩ মাস লেগেছিল চাকরি পেতে
I'm not sure about that. It took me about 3 months to find a job.

যাই হোক, চাকরি না পেলে সম্ভবত মাস্টার্স টা শেষ করব
Anyway, If I can't find a job I'll probably go back to school to get my Masters degree.

ইংরেজি কোর্সের শিক্ষক

ছাত্র: আমি, স্যার আসতে পারি?
May I come in sir?


শিক্ষক: হ্যাঁ, আস.
Yes, please come in.


ছাত্র: স্যার, আমি ‘English Speaking Learning Course’ এ ভর্তি হয়েছি।
Sir, I’ve taken admission in ‘English Speaking Learning Course’.


শিক্ষক: খুব ভালো, স্বাগত.
That’s very good. You’re welcome.


ছাত্র: ধন্যবাদ, স্যার ।
Thank you, sir.


শিক্ষক: আপনার নাম কি?
What’s your name?


ছাত্র: স্যার, আমার নাম রাকেশ শর্মা.
Sir, my name is Rakesh Sharma.


শিক্ষক: আপনার শিক্ষাগত যোগ্যতা কী?
What’s your educational qualification?


ছাত্র: স্যার, আমি গত বছর এম এ শেষ করেছি।
Sir, I passed M.A. last year.


শিক্ষক: আপনি কোথা থেকে আসছেন?
Where do you belong to?


ছাত্র: স্যার, আমার বাড়ি সিলেট
Sir, I belong to Sylhet.


শিক্ষক: আপনি ঢাকাতে কোথায় থাকেন?
Where are you residing in Dhaka?


ছাত্র: আমি একটি ভাড়া বাড়িতে বসবাস করছি.
I’m residing in a rented house here.


শিক্ষক: আপনি ঢাকাতে আর কিছু করছেন?
What more you do in Dhaka?


ছাত্র: স্যার, আমি এমবিএর জন্য প্রস্তুতি নিচ্ছি.
Sir, I’m preparing for M.B.A.


শিক্ষক: আপনার বাবা কি করেন?
What’s your father?


ছাত্র: স্যার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আমার বাবার সিনিয়র ম্যানেজার.
Sir, my father is a senior manager in a nationalized bank.


শিক্ষক: আপনার শখ কি কি?
What are your hobbies?


ছাত্র: স্যার, আমার শখ বাগান করা আর উপন্যাস পড়া.
Sir, my hobbies are gardening and reading novels.


শিক্ষক: আপনার জীবনের উদ্দেশ্য কি?
What’s your aim in life?


ছাত্র: আমি একটি সুপরিচিত কোম্পানীর প্রধান হতে চাই.
I want to become a Chief Executive of a reputed company.


শিক্ষক: কেন আপনি ইংরেজি বলতে শিখতে চান?
Why do you want to learn speaking English?


ছাত্র: স্যার, আমি ইংরেজি বলতে পারি, কিন্তু আমি বাঁধা ছাড়া ইংরেজি কথা বলতে চাই.
Sir, I can speak English but I want to speak English fluently.


শিক্ষক: গুড. আমি যদি আপনি প্রচুর শ্রম দেন , তিন মাসের মধ্যেই আপনার ইংরেজির উন্নতি হবে এবং আপনি অবাধে কথা বলতে সক্ষম হবেন, আমি নিশ্চিত.
That’s fine. I’m sure if you work hard, your English will be improved within three months and you will be able to speak quite fluently.


ছাত্র: স্যার, আপনাকে ধন্যবাদ.
Thank you sir.


শিক্ষক: আপনাকে সুস্বাগতম.
You’re welcome.

দিক নির্দেশনা চাওয়া

Frank: হ্যালো?
Hello?


Pam: হাই ফ্রাঙ্ক, প্যাম বলছি
Hi Frank, it's Pam.


Frank: হাই প্যাম, কি হয়েছে?
Hey Pam, what's up?


Pam: তেমন কিছু নয়. তুমি কোথায়?
Not much. Where are you?


Frank: আমি বাড়ি ফিরে যাচ্ছি, ড্রাইভিং করে
I'm in the car driving home.


Pam: বাড়ি পৌঁছে তুমি কি আমাকে আজকের রাতের পার্টির লোকেশন টা দিতে পারবে?
When you get home will you send me an email with directions to the party tonight?


Frank: অবশ্যই, কোন ব্যাপার না।
Sure, no problem.


Pam: কখন পৌছবে তুমি মনে হয়?
When do you think you'll get home?


Frank: আসলে জানি না. প্রায় ত্রিশ মিনিট লাগতে পারে ,অনেক জ্যাম।
I don't know, maybe in about 30 minutes or so. There's a lot of traffic.


Pam: আমাকে বের হতে হবে এক্ষুনি। দয়া করে আমাকে ঠিকানাটা এসএমএস করে দিবে?
I have to go out soon. Can you just send me a text message with the address instead.


Frank: ঠিক আছে. আমি বাড়ি গিয়েই করব।
OK, I'll do that as soon as I get home.


Pam: অনেক ধন্যবাদ. সাবধানে গাড়ী চালাও
Thanks a lot. Drive carefully.


Frank: ঠিক আছে. রাতে দেখা হবে
OK, I'll see you tonight.


Pam: বিদায়
Bye.

মিস কল নিয়ে আলোচনা


Anthony: ম্যান্ডি, তুমি কি জান হেথার তোমাকে কল করেছিল?
Mandy, did you know Heather called you?


Mandy: না. কখন?
No. When did she call?


Anthony: দুই ঘন্টা আগে, মনে হয়
Two hours ago, I think.


Mandy: দুই ঘন্টা আগে? আরও আগে বলনি কেন?
Two hours ago? Why didn't you tell me earlier?


Anthony: দুঃখিত, ভুলে গেছি
Sorry, I forgot.


Mandy: তিনি কি বলেছেন?
What did she say?


Anthony: তিনি বলেছেন, তিনি তার বোনের বাসায় তোমার জন্য অপেক্ষা করছে
She said she's waiting for you at her sister's place.


Mandy: আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছিলাম, কিন্তু এখন তো হাতে তেমন সময় নেই।
OK, I was going to cook dinner first, but I don't think I have enough time now.


Anthony: ঠিক আছে
OK.


Mandy: তিনি আবার কল করলে, বলো আমার দেরি হবে।
If she calls again to tell her I'm gonna be late.


Anthony: আচ্ছা, কোন ব্যাপার না
OK, no problem.


Mandy: এটি খুবই গুরুত্বপূর্ণ. ভুলবে না কিন্তু।
This is very important. Don't forget.


Anthony: চিন্তা করোনা. আমি ভুলব না
Don't worry. I won't forget.


Mandy: আচ্ছা, তুমি কি আমার ফোনটা দিবে? তাকে কল করা উচিত মনে করি. সে সম্ভবত চিন্তা করছে আমি কোথায়.
Actually, would you please hand me my phone? I think I should give her a call now. She's probably wondering where I am.


Anthony: অবশ্যই, আমি আনছি।
Sure, I'll get it for you.

সিনেমা দেখতে যাওয়া নিয়ে আলোচনা

Jerry: অ্যান, আজ রাতে কি করছ?
Ann, what do you want to do tonight?


Ann: আমি সিনেমা দেখতে যেতে চাই
I'd like to go see a movie.


Jerry: আমি শুনলাম সিনেমা হলে টাইটানিক চলছে
I heard Titanic is playing at the movie theater.


Ann: হম, শুনেছি সিনেমাটা ভাল. শো কখন শুরু হবে?
Oh, I've heard that's a good movie. What time does it start?


Jerry: সন্ধ্যা সাড়ে ছয়টায়. সিনেমাটা অনেক লম্বা, প্রায় ৩ ঘণ্টা মনে হয়।
6:30PM. It's a long movie. I think it lasts for about 3 hours.


Ann: তুমি কি আমাকে নিতে আসবে?
Will you come and pick me up?


Jerry: কখন?
What time?


Ann: আমার মনে হয় আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত নয়ত টিকেট শেষ হয়ে যাবে. সন্ধ্যা পাঁচটা ?
I think we should get there early because they might be sold out. Is 5:00PM OK?


Jerry: ঠিক আছে. তাহলে ঠিক ৫ টায় তোমার বাড়িতে দেখা হচ্ছে
Yes, that'll be fine. I'll meet you at your house at 5:00PM.


Ann: সিনেমা দেখার আগে কিছু খেয়ে নিবে নাকি?
Do you want to get something to eat before the movie?


Jerry: সময় হবে বলে মনে হয় না. তুমি যদি চাও, আমরা থিয়েটারে পপ কর্ণ এবং হট ডগ খেতে পারি।
I'm not sure there will be enough time for that. We can have popcorn and hot dogs at the theater if you want.


Ann: আমি ওদের পপ কর্ণ পছন্দ করি না. লবণ বেশী দেয় ওরা
I don't like the popcorn they have there. I think they put too much salt on it.


Jerry: ঠিক আছে, আমি তোমাকে আরও কিচ্ছুক্ষণ আগে তাহলে তুলে নিব তারপর সিনেমা হলের কাছের থাই রেস্টুরেন্ট এ যাব, চলবে?
OK then, I'll pick you up a little earlier and we can go to the Thai restaurant next to the theater, is that OK?


Ann: আচ্ছা, ঐ জায়গাটা আমার পছন্দ
Yes, I like that place.

 চাকরি চলে যাওয়া নিয়ে দুই ব্যক্তির আলোচনা

John: হ্যালো?
Hello?


Ann: হাই জন, তাই দেরী ফোন করার জন্য দুঃখিত. আমি আপনার ঘু্ম ভাঙালাম নাতো?
Hi John, sorry for calling so late, I hope I didn't wake you up.


John: আসলে, আমি কিছু কাজ করছিলাম. এখনো বিছানায় যাইনি.
Actually, I was just finishing some work. I haven't gone to bed yet.


Ann: আপনি শুনেছেন, গতকাল যে বিল কে বহিস্কার করা হল?
Did you hear Bill got fired yesterday?


John: না. শুনিনি. আপনি নিশ্চিত?
No. I didn't hear that. Are you sure?


Ann: হ্যাঁ, সারা বলল বিকেলে। খুব আপসেট ছিল বেচারী
Yeah, Sarah told me this afternoon. She was pretty upset about it.


John: খুব খারাপ. বিল তো ভালো মানুষ
That's too bad. Bill's a nice guy.


Ann: হ্যাঁ, আমি জানি
Yeah, I know.


John: কেন বহিষ্কার করল?
Why did they fire him?


Ann: সে বলেনি
She didn't say.


John: আচ্ছা. যাই হোক, সারার সাথে যদি আপনার কথা হয় তাহলে বলবেন আমার কোম্পানিতে এখন একটা পোস্ট আছে। বিল যদি চায় তাহলে এই সপ্তাহে ইন্টার্ভিউ এর জন্য আসতে পারে।
I see. Well, if you talk to Sara again, tell her there's a job opening at my company. Bill can have an interview this week if he wants.


Ann: আপনাকে অনেক ধন্যবাদ. আমি তাকে কল করব
Oh, thank you so much. I'll call her and tell her.

কোন অফিসে ফোন করে কাউকে চাওয়া

Matadin: হ্যালো?
Hello?


Babita: হ্যালো, জেমস আছে কি?
Hi, is James there please?


Matadin : হ্যাঁ. কে বলছেন?
Yes. Who's calling?


Babita: ববিতা
Babita.


Matadin: মাত্র একটি মিনিট
One moment please.


Babita: ঠিক আছে
OK.


James: হ্যালো?
Hello?


Babita: হাই জেমস, আমি ববিতা বলছি
Hi James, it's Babita.


James: হাই ববিতা
Hi Babita.


Babita: এখন তুমি কি করছ?
What are you doing now?


James: আমি কাজ করছি
I'm working.


Babita: ব্যস্ত?
Are you busy?


James: হ্যাঁ. আজকে আসলেই ব্যস্ত
Yes. It's been really busy here all day.


Babita: বের হবে কখন?
What time do you get off of work?


James: রাত ৮.৩০
8:30PM


Babita: আমি তোমাকে ৮.৩০ এর পর কল করব
I'll call you back after 8:30PM


James: ঠিক আছে. পরে কথা হবে
OK. Talk to you later.


Babita: বিদায়
Bye bye.

ভ্রমণ অভিজ্ঞতা 

Angela: ডেভিড, কোথায় ছিলে এতদিন?
David, what have you been up to lately?


David: আমি আমার পরিবারের সাথে গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম
I went on a trip with my family last week.


Angela: সত্যিই? কোথায় ?
Really? Where did you go?


David: আমরা ইউরোপ গিয়েছিলাম
We went to Europe.


Angela: কোন কোন শহরে ঘুরেছ?
What cities did you go to?


David: লন্ডন, প্যারিস এবং আর কিছু ছোট শহর
London, Paris and a few other smaller cities.


Angela: আপনি বার্লিনে ছিল?
Did you go to Berlin?


David: না, আমরা সেখানে যাই নি. আমি সেখানে পরবর্তী সময়ে যাব।
No, We didn't go there. I'd like to go there next time.


Angela: গ্রীষ্মের সময়টা ভাল মনে হয় আমার কাছে বার্লিনে যাওয়ার জন্য. জায়গাটা সুন্দর আর মানুষগুলোও ভাল।
I think the summer is a good time to visit Berlin. It's a beautiful place and the people there are very nice.


David: আমিও তাই শুনেছি
That's what I've heard.


Angela: আমি গত বছর সেখানে গিয়েছিলাম। তুমি যদি চাও আমি তোমাকে বার্লিনের ব্যাপারে কিছু তথ্য দিতে পারি।
I went there last year. If you want, I can give you some information I have about the city.


David: ধন্যবাদ
Thanks.

শপিং সংক্রান্ত কথোপকথন 

Karen: আমি শপিং এ যাচ্ছি. তুমি আমার সাথে আসবে?
I'm going shopping. Do you want to come?


Jason: তুমি তো গতাকালই শপিং এ গেলে
I thought you went shopping yesterday.


Karen: হ্যা গিয়েছি, কিন্তু একজন পুরনো বন্ধু, গত রাতে আমাকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে. আমি তাকে একটি উপহার দিতে চাই
I did, but an old friend called me last night and invited me to his birthday party. I need to buy a gift for him.


Jason: আচ্ছা এই ব্যাপার. তুমি তার জন্য কী কিনতে যাচ্ছে?
I see. What are you going to get him?


Karen: তার কী পছন্দ সে ব্যাপারে আমার কোন ধারনাই নেই. অনেক দিন যোগাযোগ নেই তো আসলে। তোমার কোন আইডিয়া আছে? 
I really have no idea what he likes. I haven't seen him in a long time. What do you think?


Jason: কেক হলে কেমন হয়?
Maybe a cake?


Karen: চমৎকার, কিন্তু আমি অন্য কিছু দিতে চাচ্ছি যা তিনি গায়ে দিতে পারবেন
Well, that's a good idea, but I think I should probably get him something else, like something he can wear.


Jason: সোয়েটার? আমি একটি খুব ভাল সোয়েটার সেদিন শপিং মল এ দেখেছি. সেখানে গিয়ে দেখা যায়।
How about a sweater? I saw a really nice one in the mall the other day. Maybe we can go there and take a look.


Karen: ওকে, কোন দোকানে ছিল?
OK, what store was it in?


Jason: Macy তে ছিল.
It was at Macy's.


Karen: ও, দোকানটা আসলেই ভাল। ওদের সব কাপড়ই আমার পছন্দ হয়।
Oh, that's a really nice store. I like the clothes there.



শিষ্টাচার সংশ্লিষ্ট বাক্য

আমি দুঃখিত.
: I am sorry.


আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই.
: We sincerely thank you.


আমাদের আবাসে স্বাগতম.
: Welcome to our abode.


কোনো ব্যাপার নয়! এটা আমার দায়িত্ব ছিল.
: Mention not! It was my duty.


ইটা নিশ্চয়ই ভালো.
: This is of course fine.


ক্ষমা করবেন, আমি শীঘ্রই ফিরে আসব.
: Excuse me, I shall be back soon.


আমাকে সাহায্য করুন!
: Please help me!


আমি আমার সেবা নিবেদন করতে পারি?
: May I offer my services?


আমাকে দয়া করে ক্ষমা করে দিন.
: I beg your pardon please.


কোন সমস্যা নেই, দয়া করে এগিয়ে যান.
: No problem, please proceed.


হাঁ! সেটা ঠিক আছে.
: Yep! That's fine.


নাঃ! তা ঠিক নয়.
: Nope! That's not fine.


আপনি কি আমাকে আপনার কলম দিতে পারবেন?

: Do you mind giving me your pen?


আপনি আমাকে এই বিষয়ে পরামর্শ করতে পারেন?
: Could you suggest me on this issue?


সম্ভবত আমি কিছু করতে পারি.
: Perhaps I can do something.


আশা করি সে এটা পছন্দ করবে.
: Hope she likes it.


আমি খুশি হব.
: I would be delighted.


আমি বিনীতভাবে জমা দিতে পারি? 
May I humbly submit?


আমার মতে, তিনি চমত্কার. 
: In my humble opinion, he is fantastic.


দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন. 
: Please consider my request.

মত প্রকাশক বাক্য 

হে প্রভু! আমাকে সাহায্য কর!
O Lord! Help me!


হায় যদি আমি তার সাথে দেখা করতে পারতাম!
Alas! If I could meet her!


বলশালী রাজা বেঁচে থাকুক!
Long live the mighty king!


হ্যালো প্রিয়া!
Hello Sweetheart!


সুদিন সর্বস্বান্ত হয়েছে!
Gone are the good old days!


হাই! আমি কি তোমার নাম জানতে পারি?
Hi! Can I know your name please?


দূরে যাও তুমি শয়তান!
Go away you devil!


কি লজ্জা!
What a shame!


কেমন একটি সুন্দর দিন!
What a lovely day!


আপনি কিভাবে এমন মনে করতে পারেন!
How can you even think so!


চলে যাও!
Be gone!


আপনার কি মাথা খারাপ হয়ে গেছে!
Are you out of your mind!


কেমন তুচ্ছ শব্দ!
Such wretched words!


আমি আপনাকে সমবেদনা জানাই!
I pity you!


ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি তাড়াতাড়ি বাড়িতে এসে হাজির!
Thank God that you came home early!


আপনি কতটা অকরূণ!
How unkind of you!


তোমার মুখ সামলাও!
Mind your language!


বাঃ! কি সুন্দর!
Wow! Such a delight!


নিজের আচরণ ঠিক কর!
Better behave yourself!


কত আনন্দদায়ক একটি গল্প!
Such a delightful story!